এক্সপ্লোর

Afghanistan President Resigns: কাবুলও দখল তালিবানের, পদত্যাগ আশরফ ঘনির : সূত্র

রবিবার তালিবান মুখপাত্র কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকতেই বদলে গেছে চিত্রটা। তড়িঘড়ি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। এই খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।

কাবুল: আশঙ্কাই সত্যি হল। তালিবান জঙ্গিদের কাছে মাথা নত করল আফগানিস্তানের সরকার। সূ্ত্রের খবর, পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরফ ঘনি।

রবিবার তালিবান মুখপাত্র কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকতেই বদলে গেছে চিত্রটা। তড়িঘড়ি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। এই খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।

রাশিয়ার তরফে বলা হয়েছে, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির কথা ভেবেই দ্রুত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক পরিকল্পনা করা হয়েছে।এদিন কাবুলে তালিবান জঙ্গিরা ঢোকামাত্রই মার্কিন দূতাবাসের আধিকারিক, কর্মীদের হেলিকপ্টারে এলাকা থেকে উদ্ধার করে সেনাবাহিনী। বিভিন্ন সংবাদ সংস্থার খবর বলছে, শীঘ্রই শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হতে পারে আফগানিস্তানে। সেই কারণেই পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরফ ঘনি।

এ বিষয়ে বিবৃতি দিয়েছে তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ। কাবুলে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর নিয়ে সরকারের সঙ্গে তালিবানদের আলোচনার কথা নিশ্চিত করেছে তালিবান মুখপাত্র। রবিবারই প্রেসিডেন্সিয়াল প্যালেসে ক্ষমতার শাস্তিপূর্ণ হস্তান্তর নিয়ে কথা বলতে যায় তালিবান মধ্যস্থতাকারীরা। এর আগেই সংবাদ সংস্থাগুলিকে তালিবানের মুখপাত্র জানায়, জোর করে কাবুল দখল করতে চায় না তারা। তাদের ভয় পেয়ে শহর ছাড়তে হবে না স্থানীয়দের। তালিবানরা স্থানীয় আফগানিদের সম্পত্তির কোনও ক্ষতি করবে না। কারও প্রতি কোনও ধরনের প্রতিশোধ নিতে আসেনি তারা। 

জালালাবাদের পর রবিবার বেলা ১২টার দিকে কাবুল দখল বেরিয়ে পড়ে তালিবান জঙ্গিরা। এরপরই গুলির শব্দে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীতে। পরে প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে জানানো হয়, চারিদিকে গুলির লড়াই চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। যদিও কাবুলে ঢোকার পর থেকেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বার্তা দেয় তালিবান জঙ্গিরা। অলজজিরা ইংলিশ নিউজ চ্যানেলকে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলে, জঙ্গিরা কাবুল দখলের জন্য বাইরে অপেক্ষা করছে। তবে জোর করে ক্ষমতা দখল করতে চায় না তারা।

এরমধ্যেই বদলে যায় পরিস্থিতি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, তালিবানদের হাতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইছে আফগানিস্তানের সরকার। পরবর্তীকালে সেই খবরে সিলমোহর দেন দেশের অ্যাক্টিং ইন্টিরিয়র মিনিস্টর আবদুল সতর মীরজাকউল। টোলো নিউজকে তিনি বলেন, ''আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে।''

শনিবারই দেশের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে মুখ খোলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরফ গনি। তিনি বলেন, ''দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে দেব না।'' দেখা যায়, তারপরও দেশের পরিস্থিতির কোনও ধরনের পরিবর্তন হয়নি। মূলত, আমেরিকার সঙ্গে শান্তি চুক্তির পরই আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা। আগামী ৩১ অগস্টের মধ্যে দেশ ছাড়বে তারা। বর্তমানে মার্কিন নাগরিকদের সুরক্ষিত দেশে ফেরাতেই কাবুলে রয়েছে মার্কিন সেনাবাহিনী।  

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget