এক্সপ্লোর

Russia Ukraine War: যুদ্ধের জেরে থমকে গেল মঙ্গল অভিযান

রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব ফের পড়ল মহাকাশ গবেষণার উপর। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে EXOMARS-এর লঞ্চ।

নয়াদিল্লি: রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব ফের পড়ল মহাকাশ গবেষণার উপর। ইউক্রেনে রাশিয়ান হামলার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (European Space Agency)।  প্রতিবাদ করতেই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে EXOMARS-এর লঞ্চ। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (Roscosmos)-এর সঙ্গে যৌথ উদ্যোগে মঙ্গল অভিযানের কথা ছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency)। ওই এজেন্সির তরফে জানানো হয়েছে,  গত দুদিন ধরে এই আলোচনা চলেছে। কঠিন হলেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে। টুইট করা হয়েছে সংস্থার ডিরেক্টর জেনারেল জোসেফ অ্য়াসবেচারের (josef aschbacher) তরফে।

 

একটি বিবৃতিতে সংস্থার তরফে, ইউক্রেনে রাশিয়ান হামলার জন্য এবং হামলার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তীব্র নিন্দা করা হয়েছে। রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সঙ্গে সম্পূর্ণ সহমত ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সেটাও জানানো হয়েছে বিবৃতিতে। 

এর আগে রাশিয়ার (russia) তরফেও কড়া অবস্থান নেওয়া হয়েছিল। একাধিক শর্ত আরোপ করে ব্রিটিশ সংস্থার একাধিক উপগ্রহ লঞ্চ থমকে দিয়েছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস (Roscosmos)। শর্তপূরণ না হলে তারা ওই কাজ করবে না বলেও জানানো হয়েছিল। তখন ইউরোপের কোনও স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে কোনও কাজ রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা করবে না বলেও জানানো হয়েছিল।

আরও পড়ুন: হাজারখানেক মানুষের আশ্রয় মারিউপোলে থিয়েটারে অবিরাম গোলাবর্ষণ রুশ সেনার, মৃত্যুমিছিল

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget