এক্সপ্লোর

‘জঙ্গি দমনে সরকার-সেনা বিরোধ’, মিডিয়ায় বৈঠকের খবর ফাঁস, শরিফ সরালেন ঘনিষ্ঠ উপদেষ্টাকে

ইসলামাবাদ: জাতীয় নিরাপত্তা বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকের গোপন তথ্য একটি সংবাদপত্রে ফাঁস করে দেওয়ায় বিদেশ সংক্রান্ত বিশেষ উপদেষ্টা তারিক ফতেমিকে বরখাস্ত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তারিক। কিন্তু তিনিই ওই বৈঠকের বিষয়বস্তু ফাঁস করে দেওয়ায় শরিফের কোপে পড়লেন। গত বছরের অক্টোবরে পাকিস্তানের প্রথমসারির একটি সংবাদপত্রে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন নিয়েই বিতর্কের সূত্রপাত। সেই প্রতিবেদনে লেখা হয়, পাকিস্তানের মাটি থেকে যে জঙ্গিগোষ্ঠীগুলি ভারত ও আফগানিস্তানে ছায়াযুদ্ধ চালাচ্ছে, তাদের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে অসামরিক শাসকদের বিরোধ তৈরি হয়েছে। রাজনৈতিক নেতাদের অভিযোগ, জঙ্গিদের দমন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে সেনাবাহিনী। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে সরকারের বিরোধ প্রকাশ্যে আসে। তথ্য মন্ত্রী পারভেজ রশিদকে সরিয়ে দেন শরিফ। একইসঙ্গে তিনি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, তারিকই বৈঠকের খবর ফাঁস করেছেন। এরপরেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন পাক প্রধানমন্ত্রী। একইসঙ্গে তথ্য মন্ত্রকের প্রধান তথ্য আধিকারিক রাও তেহসিন আলির বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট সংবাদপত্রের সম্পাদক জাফর আব্বাস ও সাংবাদিক সিরিল আলমেইদা বিরুদ্ধে সংবাদপত্র সংগঠনের কাছে অভিযোগ দায়ের করেছেন শরিফ। পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক খবর প্রকাশের ক্ষেত্রে আচরণবিধি তৈরি করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
West Papua National Liberation Army: আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget