এক্সপ্লোর

পাকিস্তানের কোয়েট্টায় আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত ৬০এর বেশি, আহত শতাধিক

কোয়েট্টা: পাকিস্তানের কোয়েট্টায় আত্মঘাতী জঙ্গি হামলা। মৃত ষাটেরও বেশি। আহত শতাধিক। তিন জঙ্গিরও মৃত্যৃ হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ হামলার ঘটনাটি ঘটে। সেসময় কোয়েট্টার এই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ২০০ পুলিশ কর্মী উপস্থিত ছিল। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে সেনা জওয়ান, পুলিশ ও জঙ্গিদের মধ্যে লড়াই চলে। সূত্রের খবর,  ৫-৬জন জঙ্গি প্রথমে প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে কয়েকজন পুলিশকর্মীকে পণবন্দি করে ফেলে। তারপর শুরু হয় গুলির লড়াই। কোয়েট্টা সিভিল হাসপাতালের প্রবীণ চিকিৎসক ওয়াসিম বেগ জানিয়েছেন,  ঘটনাস্থল থেকে হাসপাতালে যেকটি দেহ এসেছে বেশরিভাগই প্রশিক্ষণ নিতে আসা পুলিশকর্মীদের। বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগটি মঙ্গলবার সকালে এই হামলার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ কোয়েট্টার ওই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় পাঁচ-ছজন জঙ্গির একটি দল ঢুকে পড়ে হামলা চালায়। তারা গিয়ে সেখানকার ছাত্রাবাসে হামলা চালায়। সেসময় সেখানে প্রক্ষিশন নিতে আসা বেশিরভাগ পুলিশকর্মীই ঘুমিয়ে ছিল। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে বালুচিস্তানের সেনা কম্যান্ডার জেনারেল শের আফগান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক জঙ্গি গোষ্ঠী ও তাদের হ্যান্ডলারদের মধ্যে কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে। সেখান থেকে মনে করা হচ্ছে, এই হামলার সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় জঙ্গি সংগঠন লস্কর-ই-জাঙভি গোষ্ঠী। পাকিস্তানের কোয়েট্টায় আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত ৬০এর বেশি, আহত শতাধিক লস্কর-ই-জাঙভি নামের এই জঙ্গি গোষ্ঠীর মূল ঘাঁটি রয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। এরা একাধিকবার বালুচিস্তানে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর মূল লক্ষ্যই  এলাকার সংখ্যলঘু সম্প্রদায় হাজারা শিয়ারা। যদিও কেন এই জঙ্গি গোষ্ঠী এবার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালালো সেবিষয় এখনও কোনও নিশ্চিত খবর নেই সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। আত্মঘাতী হামলার কুড়ি মিনিটের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে যায় পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর একটি দল। এরা এসে পাল্টা আক্রমণ শুরু করে। এরপর সেনা-জঙ্গি গুলির লড়াই চলে পরবর্তী পাঁচ ঘন্টা। রয়টার্স সূত্রে খবর, ঘটনাস্থল থেকে সেনা জওয়ানরা এক কিশোরের দেহ বের করে নিয়ে যাচ্ছিল। তাদের দাবি কিশোরটি জঙ্গি দলের সদ্যস ছিল। গুলি বিনিময়ের সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এই সংঘর্ষে মোট তিন জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে গোটা এলাকাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget