এক্সপ্লোর

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান: দেশজুড়ে চলছে ধরপাকড়, গ্রেফতার ৬০০০-এর বেশি

ইস্তানবুল: সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তুরস্কে এখন চলছে দোষারোপের পালা। রবিবার বেশ কয়েকজন সেনা জেনারেলকে বন্দি করা হয়েছে, বাদ পড়েননি বরিষ্ঠ বিচারক ও আইনজীবীরাও। অভিযোগ, এঁরা সকলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানকে সরানোর ষড়যন্ত্র করেছিলেন। এর্দোগান সরকার নিজেই স্বীকার করেছে, অন্তত ৩০০০ সেনাকে এই সন্দেহে গ্রেফতার করেছে তারা। ধরা হয়েছে ৩৪জন জেনারেলকে। সেনা ছাউনিতে ছাউনিতে তল্লাশি চলছে, দেখা হচ্ছে, অভ্যুত্থানের কোনও সমর্থক লুকিয়ে আছেন কিনা। রবিবার ভোরে দেনিজলি শহরের সেনা ছাউনি থেকে গ্রেফতার করা হয়েছে সেনা কম্যান্ডার ওজহান ওজবাকির সহ ৫২জন সেনাকে। শুধু যে সেনাকর্মীদের ওপরেই নির্মম অত্যাচার চলছে তা নয়, দেশজুড়ে ২,৪৭৫জন বিচারক ও আইনজীবীর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মনে করা হচ্ছে, আমেরিকায় আশ্রয় নেওয়া যে ধর্মগুরু, ফেথুল্লাহ গুলেনের পরামর্শে এই অভ্যুত্থান হয় বলে এর্দোগান সরকার দাবি করছে, তাঁর নির্দেশ মেনে চলতেন এঁরা। যদিও ওই ধর্মগুরু এই অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্ক সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইনের সীমালঙ্ঘন না করতে। তবে তুরস্কের সেনা অভ্যুত্থানে আমেরিকার হাত ছিল বলে যে অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন বিদেশ সচিব জন কেরি মন্তব্য করেছেন, এ ধরনের অভিযোগ করে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেনা অভ্যুত্থানে কাদের হাত ছিল, তার তদন্তে আমেরিকা তুরস্ককে সাহায্য করার ইচ্ছেপ্রকাশ করেছে। যদিও একইসঙ্গে মার্কিন নাগরিকদের প্রতি সাবধানবাণী জারি করে ওযাশিংটন জানিয়েছে, সাম্প্রতিককালে তুরস্ক জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলির চোখে পড়ার মত বাড়বাড়ন্ত হয়েছে, এই সময় ও দেশে না যাওয়াই উচিত। এদিকে তুরস্ক সরকার ঘোষণা করেছে, ব্যর্থ সেনা অভ্যুত্থানের দিনটি অর্থাৎ ১৫ জুলাই 'গণতন্ত্রের উৎসব দিবস' হিসেবে প্রতি বছর পালন করা হবে।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget