এক্সপ্লোর

Twitter Job: আজ থেকেই কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা টুইটারে ! কেন এমন সিদ্ধান্ত ইলন মাস্কের ?

Twitter Job Staff Layoffs: আজ থেকেই কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা টুইটারে ! টুইটারে অর্ধেক কর্মী ছেঁটে ফেলতে পারেন ইলন মাস্ক।

সান ফ্রান্সিকো: আজ থেকেই কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা টুইটারে ! টুইটারে (Twitter) অর্ধেক কর্মী ছেঁটে ফেলতে পারেন ইলন মাস্ক (Elon Musk)। আজ্ঞে হ্যাঁ, দায়িত্ব হাতে নেওয়ার পর একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন টুইটারের এই নয়া মালিক। এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। 

ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন হাজারের উপরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবার। সম্প্রতি নিউইয়র্ক টাইমসও, একটি প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে নভেম্বরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারেন ইলন মাস্ক। যদিও তখন একথা অস্বীকার করেন তিনি। তবে এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। রয়টার্স সূত্রে খবর, প্রথম ধাপে সংস্থার মোট কর্মী এক তৃৃতীয়াংশ ছাঁটাই করা হবে বলে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে কর্মী সংখ্যা অর্ধেক করা হবে।  উল্লেখ্য, চার হাজার চারশো কোটি টাকা দিয়ে, ইলন মাস্ক টুইটার সংস্থা কিনে নেওয়ার পর মাইক্রো ব্লগিং সাইটে একাধিক পরিবর্তন আসার জল্পনা শুরু হয়। এর মধ্যে অন্যতম, খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটা শুরু করলেন টেসলা কর্তা। 

আরও পড়ুন, 'সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে', 'চ্যালেঞ্জ' দিলীপের

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, টুইটার সংস্থার মাধ্যমে ইতিমধ্যেই সকল কর্মীদের কাছে, একটি ইমেল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, টুইটার সংস্থাকে স্বাস্থ্যকর পথে নিয়ে আসতে,  আমাদের বিশ্বজুড়ে কর্মীছাটাইয়ের মতো কঠোর সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হবে। আজ সকাল ৯ টার মধ্যেই ( ভারতীয় সময় বিকেল ৪ টে) সকল কর্মীরা এই সংক্রান্ত ইমেল পেয়ে যাবেন। ব্লুমবার্গ সূত্রে খবর, টুইটারের কর্ম পদ্ধতির মধ্যেও বদল আনতে চলেছেন ইলন মাস্ক। এই সংস্থার কর্মীরা যেখান থেকে চাইলে কাজ করতে পারতেন, তবে এই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে এবার। এরপর থেকে অফিসে এসেই কাজ করতে হবে পরিকল্পনা নিয়েছেন মাস্ক, বলে খবর। যদিও কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম থাকতে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এরপর থেকে সপ্তাহে প্রতিদিন অফিসে আসতে হতে পারে বলে খবর। সেই সঙ্গে দিনে বারো ঘন্টার শিফটে কাজ করতে হতে পারে। মূলত নয়া পদে আসতেই এই কড়া নিয়ম আনতে চলেছেন ইলন মাস্ক।

 

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget