এক্সপ্লোর

আন্তর্জাতিক চাপ, হাফিজ সঈদকে জঙ্গি ঘোষণা, জেইউডি নিষিদ্ধ করল পাকিস্তান

ইসলামাবাদ: আন্তর্জাতিক স্তরে প্রবল চাপের মুখে মুম্বইয়ের ২৬/১১ হামলার মূল চক্রী এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সঈদকে জঙ্গি ঘোষণা করল পাকিস্তান। প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই লাহৌরে প্রায় এক দশকের বেশি জামাত-উদ-দাওয়া সদর দফতরের বাইরে যে ব্যারিকেড বসানো ছিল, সেটা পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে দেওয়া হয়। তারপরই হাফিজকে জঙ্গি ঘোষণা পাকিস্তানের। মূলত, নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই ব্যারিকেড বসানো হয়েছিল জেইউডি-র সদর দফতরের বাইরে। গতকালই এই রকম ২৬টি জায়গা থেকে জেইউডির ব্যারিকেড তোলা হয়। তারমধ্যে জামাতের সদর দফতরও ছিল, জানিয়েছেন, লাহৌরের ডিআইজি ডক্টর হায়দার আশরফ। মঙ্গলবার প্রেসিডেন্ট মামনুন হুসেন একটি অর্ডিন্যান্সে সই করেন, যার ফলে সেই সমস্ত ব্যক্তি এবং সংগঠন যেগুলো রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল আগেই নিষিদ্ধ করেছিল, সেগুলো নিষিদ্ধের তালিকাভূক্ত হল। সেই নিষিদ্ধ সংগঠনগুলোর মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, হারকত-উল-মুজাহিদিন, ফালাহ-ই-ইন্সানিয়াত ফাউন্ডেশনের মতো একাধিক সংগঠন। প্রেসিডেন্ট মামনুন হুসেনের সই করা অর্ডিন্যান্সের ফলে ওপরে উল্লেখিত সংগঠনগুলো অ্যান্টি টেররিজম অ্যাক্ট (এটিএ), ১৯৯৭-র আওতায় চলে এল। রাষ্ট্রপুঞ্জ, এখনও পর্যন্ত এই নিয়ে ২৭টি সংগঠনকে নিষিদ্ধ করেছে। প্রসঙ্গত, এটিএ অ্যাক্টের সেকশন ১১-বি এবং ১১-ইইতে যে সংশোধন করা হয়েছে, সেটা হাফিজ সঈদের জন্যে যথেষ্ট সমস্যা কারণ। তবে হুসেন এই পদক্ষেপ গ্রহণ করল প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠকের ঠিক ২৪ ঘণ্টা আগে। সূত্রের খবর, ওই বৈঠকে পাকিস্তানকে গ্রে লিস্ট করার কথা শোনা যাচ্ছিল। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ চাপেই গ্রে লিস্ট করার সিদ্ধান্ত। এই তালিকাভূক্ত হওয়ার ফলে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য এবং সীমান্তে লেনদেনের খরচ মারাত্মক বেড়ে যাবে পাকিস্তানের। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ইসলামিক রিপাবলিককে এই তালিকার অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তী তিন বছর, এই তালিকায় ছিল ইসলামিক রিপাবলিক। সম্প্রতি এটিএ অ্যাক্টে যে সংশোধন আনা হয়েছে, তার জেরে এই আইন নিষিদ্ধ সংগঠনগুলোর ওপর লাগু হলেই, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget