এক্সপ্লোর

বিশ্ব ও আমেরিকার প্রত্যাশা পূরণে ভারত চেষ্টা করবে, ট্রাম্পকে বললেন মোদী

ম্যানিলা: আসিয়ান শিখর সম্মেলনের অবকাশে মার্কিন প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে  আলোচনা হয়েছে বলে জানা গেছে। মোদী ট্রাম্পকে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের গন্ডির বাইরে গিয়ে এশিয়ার ভবিষ্যতের জন্য দুই দেশ একযোগে কাজ করতে পারে। মোদী ট্রাম্পকে আমেরিকা এবং বিশ্বের প্রত্যাশা পূরণের জন্য ভারত চেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন। এই সফরে ভারত সম্পর্কে উচ্চ ধারণার কথা জানানোর জন্য মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন আন্তর্জাতিক জোটের ইঙ্গিত দিয়ে রবিবারই ম্যানিলায় জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। এর পরের দিনই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এদিনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মোদী বলেছেন, ভারত-মার্কিন সম্পর্ক ক্রমশ প্রশস্ত এবং গভীরতর হচ্ছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি অতিক্রম করে এশিয়ার ভবিষ্যৎ এবং গোটা মানবজাতির কল্যাণের জন্যই এখন দুই দেশ একযোগে  কাজ করতে পারে।’ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিন তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকা এই অঞ্চলে ভারতের সঙ্গে বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে। মোদী বলেছেন, ‘সাম্প্রতিক কালে ভারত সম্পর্কে কথা বলার সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্প যেখানেই পেয়েছেন, সেখানেই তিনি ভারতের সম্পর্কে উচ্চ ধারণা প্রকাশ করেছেন। ভারত সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছেন। আমিও অঙ্গীকার করছি, ভারতের কাছ থেকে আমেরিকার এবং গোটা বিশ্বের যা প্রত্যাশা, তা পূরণ করতে ভারত সব রকম চেষ্টা চালাবে।’ ট্রাম্পও মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন,  ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে রয়েছেন। এর আগে হোয়াইট হাউসে আমাদের দেখা হয়েছিল। তিনি আমাদের বন্ধু হয়ে উঠেছেন। তিনি খুব ভাল কাজ করছেন। আমরা একসঙ্গেই কাজ করব।’ মোদী ও ট্রাম্পের মধ্যে এই অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির পাশাপাশি দ্বিপাক্ষিক ব্যবসার বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থসমন্বিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE
Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget