এক্সপ্লোর

Covid Vaccine: ভ্যাকসিন না নিয়েও ভ্রমণ করা যাবে? নির্দেশিকা জারি হতেই খুশি পর্যটকরা

যাঁদের ভ্যাকসিনেশন হয়নি, তাঁরা আমেরিকায় আসতে চাইলে ২৪ ঘণ্টা আগের কোভিড ফ্রি সার্টিফিকেট দেখাতে হবে। 

নয়া দিল্লি: করোনা দাপটে বিপর্যস্ত হয়েছিল আমেরিকা। দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়েছিল বাইডেন প্রশাসনকে। সেই সময় থেকেই ভ্রমণে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিদেশি এবং বিদেশ থেকে ফেরা মার্কিন নাগরিকদের জন্যও একই নিয়ম বলবৎ করা হয়েছিল। তবে এবার সেই নিষেধাজ্ঞায় কিছুটা বদল আনতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

আমেরিকায় ভ্রমণের জন্য দরজা খুলছে আগামী ৮ নভেম্বর। তার আগে কোভিড ভ্রমণ বিধি সংক্রান্ত নির্দেশিকা জানাল মার্কিন প্রশাসন।  সেই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের ভ্যাকসিনেশন হয়নি, তাঁরা আমেরিকায় আসতে চাইলে ২৪ ঘণ্টা আগের কোভিড ফ্রি সার্টিফিকেট দেখাতে হবে। 

সেইসঙ্গে জানানো হয়েছে, ২টি ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলেও আমেরিকাগামী বিমানে ওঠার তিনদিন আগের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।  ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, অ্যাস্ট্রোজেনেকা, সিনোফার্ম এবং সিনোভ্যাক এর তৈরি ভ্যাকসিনই শুধু গ্রাহ্য করছে আমেরিকা। সমস্ত যাত্রীর মার্কিন যাত্রার ৭২ ঘণ্টা আগে নেগেটিভ রিপোর্ট থাকবে তাদের জন্য ছাড়পত্র মিলবে। দেশের জনস্বাস্থ্যর দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে তাঁরা। এছাড়াও আমেরিকাতে যাওয়ার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে না, এমনটাই জানান হয়েছে। ভ্যাকসিন নেওয়া হয়নি এমন পর্যটকদের জন্য় আমেরিকার দরজা আগের মতোই বন্ধ থাকবে। 

আরও পড়ুন, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১২,৪২৮, গত আট মাসে সর্বনিম্ন

এদিকে, দেশে অনেকটাই কমল করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮।  গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। ২৩৮ দিন পর দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget