এক্সপ্লোর

আগাম হুঁশিয়ারি দিয়েছিল দিল্লি, কানে তোলেনি ঢাকা?

ঢাকা: একবার নয়। গুলশনে জঙ্গি হামলা হতে পারে বলে বারবার ঢাকাকে সতর্ক করে দিল্লি। সতর্কবার্তা এসেছিল আমেরিকার কাছ থেকেও। কিন্তু সেই সাবধানবাণী অবহেলার মাশুল মর্মান্তিকভাবে চোকালেন ২০জন পণবন্দি। সোশ্যাল মিডিয়ায় জঙ্গিরা ডিপ্লোম্যাটিক জোনে হামলার ছক নিয়ে পোস্টও করেছিল। কিন্তু বাংলাদেশি গোয়েন্দারা গুরুত্ব দেননি তাতে। গুলশন কাফে হামলার জঙ্গিরা নাকি সংকেতবার্তার মাধ্যমে সিরিয়া বা ইরাকে তাদের বসেদের সঙ্গে যোগাযোগ রাখছিল। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে নানা ফটোগ্রাফের আড়ালে চলছিল এই সাংকেতিক বার্তা বিনিময়। সে সব বার্তার পাঠোদ্ধার করে ভারতীয় গোয়েন্দারা ৭ মে ও ১৬ জুন সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে বাংলাদেশ প্রশাসনকে সতর্ক করেছিলেন। বলেছিলেন, গুলশনে ডিপ্লোম্যাটিক জোন টার্গেট করেছে জঙ্গিরা। সেই বার্তা বাংলাদেশের সন্ত্রাসবিরোধী প্রধান মনিরুল ইসলামের কাছে পৌঁছে দেন ‘র’-এর ঢাকা প্রতিনিধি। এমনকী সর্বোচ্চস্তরে সতর্কবার্তা পাঠান ‘র’ প্রধান রাজিন্দর খান্না নিজে। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলিও বাংলাদেশকে এ ব্যাপারে সতর্ক করে দরকারমত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়। এছাড়া আইএসের মুখপত্র, দাবিল নামে এক অনলাইন পত্রিকাতেও সম্প্রতি লেখা হয়, কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে খিলাফত প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক জিহাদের জন্য বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বাংলায় জিহাদ পাকাপোক্তভাবে ঘাঁটি গাড়তে পারলে ভারতে হামলা চালানো সহজ হবে। কিন্তু পরপর সতর্কবার্তা এলেও বাংলাদেশে আইএসের ছায়া পড়েনি প্রমাণে ব্যস্ত শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ গুরুত্ব দেয়নি তাতে। বাংলাদেশি গোয়েন্দারা ভেতরে ভেতরে স্বীকার করছেন, বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে কোথাও না কোথাও আন্তর্জাতিক যোগ আছে। কিন্তু গুলশন হামলার পিছনে গোয়েন্দা ব্যর্থতা ছিল মানতে তাঁরা মোটেই রাজি নন। বরং তাঁদের দাবি, অল্প সময়ের মধ্যেই জঙ্গিদের পরিচয় বার করতে পেরেছেন তাঁরা। কিন্তু ভারত- আমেরিকা দু’দেশের নিরাপত্তা সংস্থাই বলছে, দেশজুড়ে পেটি ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ও সন্দেহভাজনদের লক্ষ্যহীনভাবে গ্রেফতার করে বাংলাদেশ প্রশাসন অযথা সময় নষ্ট করছে।  

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget