এক্সপ্লোর

‘মহিলা ও শিশুদের নিয়ে উদ্বিগ্ন’ মালালা, ট্যুইটে বললেন, আমরা সকলেই শান্তিতে থাকতে পারি, পরস্পরকে আঘাত করার কোনও প্রয়োজন নেই

২২ বছরের মালালা ট্যুইট করেছেন, আমি যখন শিশু, আমার মা, বাবা যখন বাচ্চা ছিলেন, আমার পিতামহ-পিতামহীরা যখন যুবক, সেই তখন থেকেই কাশ্মীরের জনগণ সংঘাত, লড়াইয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন।

লন্ডন: কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আবেদন মালালা ইউসুফজাইয়ের। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তথা পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকারের দাবিতে সরব মালালা বলেছেন, আমরা সকলেই শান্তিতে থাকতে পারি, পরস্পরকে আঘাত করার কোনও প্রয়োজন নেই। ভারত গত সোমবার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছে। গোটা জম্মু ও কাশ্মীরকে দু টুকরো করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সিদ্ধান্তও নিয়েছে। এই সংক্রান্ত বিল সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত আদেশে সই করেছেন। এনিয়ে উত্তেজনার আবহে পাল্টা ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে নয়াদিল্লির ‘একপেশে’, ‘বেআইনি’ পদক্ষেপের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও হ্রাস করেছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে ২২ বছরের মালালা ট্যুইট করেছেন, আমি যখন শিশু, আমার মা, বাবা যখন বাচ্চা ছিলেন, আমার পিতামহ-পিতামহীরা যখন যুবক, সেই তখন থেকেই কাশ্মীরের জনগণ সংঘাত, লড়াইয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন। মালালা বলেছেন, তিনি কাশ্মীর নিয়ে চিন্তিত কেননা ‘দক্ষিণ এশিয়ায় আমার বাড়ি, যেখানে কাশ্মীরিরা সহ ১৮০ কোটি মানুষও থাকে। এই অঞ্চলে ভিন্ন সংস্কৃতি, ধর্ম, ভাষা, রান্না, খাবারদাবার, রীতিনীতি চালু আছে বলে অভিমত জানিয়ে ‘আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারি’ বলেও আশা প্রকাশ করেছেন কনিষ্ঠতম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। এও বলেছেন যে, আমাদের কষ্টের মধ্যেই থাকার, একে অপরকে আঘাত করার কোনও দরকারই নেই। মালালা বলেছেন, তিনি চিন্তিত মূলত মহিলা ও শিশুদের নিয়েই কেননা তারাই ‘হিংসার মুখে সবচেয়ে বেশি বিপন্ন এবং সংঘাত-বিবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন’। তাদের যন্ত্রণার দিকে নজর দিয়ে পদক্ষেপ করতে দক্ষিণ এশিয়ার লোকজন, আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আমাদের মধ্যে যে মতপার্থক্যই থাকুক না কেন, শান্তিপূর্ণ ভাবে কাশ্মীরের সাত দশকের সংঘাত সমাধানে ব্রতী হতে হবে।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget