এক্সপ্লোর

‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সুনীল মন্ডলের জন্য সিআরপিএফ বলয়, ক্লোজ সার্কিট ক্যামেরা

বিজেপি নেতার দাবি, ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, আমি কিছু চাইনি। কিন্তু নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার এখনও নিরাপত্তা তোলেনি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সুনীল মণ্ডল। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন তিনি। তাঁকে ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে বলে সুনীলবাবুর দাবি। সাংসদের বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তায় মোতায়েন রয়েছে সিআরপিএফ। দু’দিন আগেই তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়েন তিনি। গত শনিবার কলকাতায় হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার সময় হামলা হয়েছিল সদ্য তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো বর্ধমান পূর্বের এই সাংসদের গাড়িতে। এরপরই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে মঙ্গলবার বর্ধমান শহরের উল্লাসে তাঁর বাড়ির নিরাপত্তায় দেখা গেল সিআরপিএফ জওয়ানদের। বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। বিজেপি নেতার দাবি, ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, আমি কিছু চাইনি। কিন্তু নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার এখনও নিরাপত্তা তোলেনি। এ নিয়ে অবশ্য তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথের দাবি,ওঁর নিরাপত্তার অভাব তো বোধ করছি না। বিজেপিতে নাম লেখানোর পর থেকেই পুরনো দলের ক্রমাগত ক্ষোভ উগরে দিয়েছেন সুনীলবাবু। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। তাঁকে ভোটে হারানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি নিজের ক্রেডিটে জিতেছেন বলেও দাবি করেন তিনি। পাল্টা শাসক শিবিরের তরফে স্বপন দেবনাথ বলেন, দল তো ওঁকে ডাকতই। দল ছাড়ার জন্য একটা কিছু তো বলতে হবে। তাই বলছে। ২০১৪ সালে,রাজ্যসভা ভোটের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন সুনীলবাবু। এরপর ওই বছরই বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন। ২০১৯-এর লোকসভা ভোটে তাঁকে ফের প্রার্থী করে তৃণমূল। ফের জিতে সাংসদ হন তিনি। এবার ২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: ককপিটের ভিতর বসে বাইরের ভিডিও করছেন কেবিন ক্রু! ভাইরাল হতেই তদন্তে Air India!
ককপিটের ভিতর বসে বাইরের ভিডিও করছেন কেবিন ক্রু! ভাইরাল হতেই তদন্তে Air India!
Renault Bridger: রেনোর নতুন গাড়ি টক্কর দেবে Tata Nexon ও Mahindra 3XO-কে!
রেনোর নতুন গাড়ি টক্কর দেবে Tata Nexon ও Mahindra 3XO-কে!
Hardik Pandya: বিশ্বজয় উদযাপন করতে গিয়েই আইনি জটিলতায় জড়ালেন হার্দিক, থানায় দায়ের হল অভিযোগ
বিশ্বজয় উদযাপন করতে গিয়েই আইনি জটিলতায় জড়ালেন হার্দিক, থানায় দায়ের হল অভিযোগ
Budge Budge: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ, উত্তেজনা এলাকায়, মৃত ১
বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ, উত্তেজনা এলাকায়, মৃত ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget