এক্সপ্লোর

Bihar News: 'সবার আগে দেশ !', বিয়ে থামিয়ে নিরাপত্তা মহড়ায় যোগ যুবকের, বরযাত্রীরা অপেক্ষা করল ২ ঘণ্টা

Bihar Groom Delays Baraat: এই যুবকের নাম জানা গিয়েছে সুশান্ত কুশওয়াহা, তিনি কনের বাড়ির উদ্দেশে বরযাত্রীদের নিয়ে রওনা হতেই যাচ্ছিলেন। বুধবার বিকেল ৬টার সময় তাঁর বেরনোর কথা ছিল।

Viral News: বিহারের পূর্ণিয়া জেলার ঘটনা। বিয়ের আসরে যাচ্ছিলেন এক যুবক। সঙ্গে ছিল বরযাত্রীর দল। আর সেই বরযাত্রীদের ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে বলে সেই যুবক গিয়ে যোগ দিলেন দেশজুড়ে চলা নিরাপত্তা মহড়ায়। এমনকী তাঁর এই সিদ্ধান্তের জন্য বিয়ের অনুষ্ঠানও স্থগিত থাকে বেশ কয়েক ঘণ্টার জন্য। অপারেশন সিঁদুর-এর পরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে, তারপরেই নতুন ও জটিল হুমকি ও ঝুঁকির পরিপ্রেক্ষিতে এই মহড়া চালানো হয়েছিল।

এই যুবকের নাম জানা গিয়েছে সুশান্ত কুশওয়াহা, তিনি কনের বাড়ির উদ্দেশে বরযাত্রীদের নিয়ে রওনা হতেই যাচ্ছিলেন। বুধবার বিকেল ৬টার সময় তাঁর বেরনোর কথা ছিল। কনের বাড়ি ছিল আড়ারিয়া জেলার থেকেও আরও ৪০ কিমি দূরে। আর এদিকে কোনও সঙ্কোচ না করেই সেই যুবক তাঁর পরিবার, আত্মীয়-পরিজন, বন্ধু এবং কনেকে ২ ঘণ্টা ধরে অপেক্ষা করান।

পরে সংবাদমাধ্যমে সেই যুবক জানিয়েছেন, 'আজ আমার বিয়ে ছিল। কিন্তু এটাই আমার আনন্দের একমাত্র কারণ ছিল না। আজ ভারতীয় সশস্ত্র সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত যে আমি এই মহড়ার অংশ হতে পেরেছিলাম'। এই অপারেশন সিঁদুরের পরে দেশের ২৪৪টি জেলায় এই নিরাপত্তা ড্রিল আয়োজিত হয়েছিল যাকে বলা হয় যুদ্ধমহড়া। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছিল।

দেশ সবার প্রথমে, জানান সেই যুবক

গতকাল মঙ্গলবার সুশান্ত কুশাওয়াহা নামের এই ব্যক্তি তাঁর পরিবার ও কনের পরিবারকে জানান যে পূর্ণিয়ায় যখন নিরাপত্তা মহড়া আয়োজিত হবে তখন তিনি তাতে যোগ দেবেন, অংশ নেবেন। এই মহড়ার পরে তিনি রাত ৮টার সময় বরযাত্রীদের নিয়েই বেরিয়ে যান। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে সেনাদের প্রায়ই তাদের বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে যেতে হয় সীমান্তে যুদ্ধক্ষেত্রে। পরিস্থিতির প্রয়োজন হলে তিনিও এমনই করতে রাজি আছেন।

সমগ্র দেশজুড়ে একটি নাগরিক প্রতিরক্ষা উদ্যোগ নেওয়া হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল 'অপারেশন অভ্যাস'। এই যুদ্ধ মহড়া আয়োজিত হয়েছিল বেশ কিছু রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চলে। বিমান হামলা, বৃহৎ মাপের অগ্নিকাণ্ড, উদ্ধার অভিযানের মত বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অনুকরণ করে এই নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়েছিল।

২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের কিছু অংশে সামরিক হামলা চালায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য, এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। এই হামলা শুরুর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়েছিল এই যুদ্ধের মহড়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget