এক্সপ্লোর

Viral News: ঝাঁ চকচকে বন্দে ভারতের খাবারে মরা আরশোলা ! কী সাফাই IRCTC-এর

Viral Post Dead Cockroach in Train Food: ঝাঁ চকচকে বন্দে ভারতের খাবারে মরা আরশোলা পেলেন এক ব্যক্তি ! কী সাফাই IRCTC-এর ?

কলকাতা: রানি কমলাপাতি স্টেশন থেকে জব্বলপুর যাওয়ার পরিকল্পনা ছিল। এর জন্য বন্দে ভারত এক্সপ্রেসের একটি টিকিট কেটেছিলেন তিনি। ভেবেছিলেন ঝাঁ চকচকে পরিষেবার ‘স্বাদ’ চেখে দেখবেন। কিন্তু তাতেই বাদ সাধল একটি নিরীহ আরশোলা। আরশোলাটা নিরীহই , কিন্তু খাবারের মধ্যে পড়লে কি দায় তো তার নয়। তাই তুলোধোনার মুখে পড়ল ক্যাটারিং সংস্থা‌। অর্থাৎ যার দায়। সম্প্রতি এই ঘটনার কথা লিখেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ওই ব্যক্তি। সেই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই পোস্টটি শেয়ার করেছেন। 

খাবারে আরশোলা

আইআরসিটিসি-এর খাবারাদাবার নিয়ে মাঝে মাঝেই অভিযোগ ওঠে। খাবারের মধ্যে কখনও চুল, কখন অখাদ্য নানাবিধ জিনিস পাওয়া যায়। এবারেও তেমনটাই ঘটল। অর্থাৎ ঘটনাটা বিশেষ কিছু আলাদা ছিল না। কিন্তু আলাদ ছিল ট্রেন। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল ট্রেনের পরিষেবা চমকে দেওয়ার মতো হবে - এমনটাই সবাই আশা করেন। কিন্তু সেই ট্রেনে খাবার খেতে গিয়েই রীতিমতো আঁতকে উঠেছেন ওই ব্যক্তি। দেখা গিয়েছে, খাবারের মধ্যে একটি মরা আরশোলা। 

অভিযোগ দায়ের

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযোগ দায়ের করেন শুভেন্দু কেশরী নামের ওই ব্যক্তি। অভিযোগপত্র ও খাবারের বেশ কিছু ছবি তুলে নেন তিনি। এর পর সেটি এক্স মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ভাতের মধ্যেই একটি আরশোলা মরে আছে। অন্যান্য পদ ও ভাতের চেহারা দেখে অনুমান, কিছুটা খাবার খেয়েওছেন ওই ব্যক্তি। খেতে খেতেই তার চোখে পড়ে এই জিনিস। এর পর তিনি অভিযোগ জানান। অভিযোগপত্রে লেখেন, ‘তিনি রানি কমলাপতি থেকে জব্বলপুর যাচ্ছিলেন। একটি ননভেজ থালি তার জন্য বরাদ্দ ছিল। এর দাম ধরা ছিল ট্রেনের টিকিট খরচের মধ্যেই। সেই থালিতেই একটি আরশোলা পান‌ তিনি। অভিযোগপত্রে নিজের ব্যক্তিগত তথ্যও লেখেন তিনি।

আইআরসিটিসি-এর জবাবাদিহি

গোটা অভিযোগটি সামাল দিতে আসরে নামে আইআরসিটিসি। তাদের তরফে একটি কমেন্ট করা হয় ওই পোস্টে। প্রথমেই এমন ঘটনা ঘটার জন্য ক্ষমা চাওয়া হয়। এর পর বলা হয়, খুব গুরুত্ব দিয়ে এই ব্যাপারটিকে দেখা হচ্ছে। ওই নির্দিষ্ট খাবার সরবরাহকারী সংস্থাকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। এছাড়াও, এই ঘটনার পর থেকে খাবারের সুরক্ষার দিকে নজরদারি কড়া করা হয়েছে। যদি ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা।

আরও পড়ুন - Viral News: গুগল ম্যাপেই ধরা পড়ল চোর ! তামিলনাড়ুর যুবকের আশ্চর্য কীর্তি

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget