এক্সপ্লোর

Science Facts: বলপয়েন্ট পেনের ঢাকনার মাথায় ফুটো! কেন থাকে জানেন?

Do You Know: কখনও ভেবে দেখেছেন কেন পেনের ঢাকনায় ফুটো থাকে?

কলকাতা: পড়াশোনা শুরু করার পর থেকে চাকরিজীবন। বলতে গেলে সারা জীবনই কাজে লাগে পেন। যত সময় গিয়েছে তত পেনে বদল এসেছে। পেনের চেহারায়, মানে, লেখার কালিতে নানা পরিবর্তন এসেছে। একসময় ছিল ঝর্না কলম বা ফাউন্টেন পেন। এখন তা প্রায় অতীত। হাতেগোনা কয়েকজন ছাড়া নিয়মিত ফাউন্টেন পেন ব্যবহার প্রায় কেউই করেন না। দীর্ঘদিন ধরে বাজার ধরেছে বলপয়েন্ট পেন। কম দাম থেকে বেশি দাম---নানা দামের বল পয়েন্ট পেন বাজারে মেলে। এরই মধ্যে বেশ কিছু পেনের দিকে লক্ষ্য করলে একটি জিনিস দেখতে পাওয়া যাবে।

না ঠিক পেন নয়, পেনের ঢাকনা বা ক্যাপ। যে সমস্ত পেনের আলাদা করে ক্যাপ রয়েছে, তাতে মাথার দিকে ফুটো থাকে। ছোট থেকে বড় বিভিন্ন আকার হতে পারে ফুটোর। সেটা নির্ভর করে পেন নির্মাণকারী সংস্থার ডিজাইনের উপর। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন পেনের ঢাকনায় ফুটো থাকে?

এর একাধিক কারণের কথা বলা হয়। বলা হতো যাতে পেনের রিফিল তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্যই এমন রাখা হতো। যদিও এটা নিতান্তই চলতি গুজব কারণ, ঢাকনার ফুটোর সঙ্গে রিফিলের কালি শুকিয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। আরেকটি মত রয়েছে যে ফুটো থাকায় কোনওরকম বায়ুর চাপ এড়িয়ে সহজেই আটকানো যায় ঢাকনা। কিন্তু এটাও আসল কারণ নয়। 

আসল কারণ চমকপ্রদ। কোনওভাবে গিলে ফেললেও যাতে শ্বাসনালিতে ঢাকনা আটকতে শ্বাস-প্রশ্বাস পুরোপুরি বন্ধ না হয়ে যায় তারজন্যই ওই ফুটো থাকে পেনের ঢাকনা বা ক্যাপে। অনেকেরই পেনের ঢাকনা চিবোনোর অভ্যাস রয়েছে। আমার অনেকেই ছোটবেলায় এমনটা করেছি। তাই কোনওভাবে গলায় ঢাকনা চলে গেলেও যাতে প্রাণ সংশয়ের ঝুঁকি কমানো যায় সেই কারণেই এমন ভাবনা।

বিশ্বের অন্যতম প্রাচীন বলপয়েন্ট পেন নির্মাতা সংস্থা BIC Cristal. তারাও পেনের ঢাকনায় মাথায় বড় আকারের ফুটো রেখেছিল। যাতে কেউ গিলে ফেললেও বায়ু চলাচল করতে পারে। মূলত শিশুদের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছিল। 

বিষয়টি যে অমূলক নয় তা একটি রিপোর্টে চোখ রাখলেই কিছুটা আন্দাজ করা যায়। ২০১৬ সালে The Independent-একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়েছিল, আমেরিকায় প্রতিবছর গলায় পেনের ঢাকনা আটকে অন্তত ১০০ জনের মৃত্যু হয়। হয়তো এই বিপদ এড়ানোর জন্য়ই পেনের ঢাকনার মাথায় এমন ফুটো।

আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

সেরা শিরোনাম

Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget