এক্সপ্লোর

Viral News:'খেলার ছলে' মায়ের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকার শপিং খুদের

Five Year-Old Orders Toys:

বস্টন: খেলার জিনিস (Toys) কিনতে গিয়ে মায়ের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ হাজার ডলারেরও বেশি শপিং (Shopping) সেরে ফেলল ৫ বছরের খুদে (Child Makes Purchase)। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ লক্ষ ৪৭ হাজার টাকা। চোখ কপালে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে আমেরিকার (US) ম্যাসাচুসেটসে। মা অবশ্য প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে অ্যামাজন থেকে ই-মেল আসায় টনক নড়ে তাঁর।

কী কাণ্ড?
যে পাঁচ বছরের খুদে এই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম লিলা নিউনস। কী ভাবে এমন করল লিলা? স্থানীয় সংবাদমাধ্যমের কাছে লিলার মা জেসিকার জানান, মোবাইল নিয়ে নাড়াচাড়া করছিল মেয়ে। তিনি ভেবেছিলেন, বোধহয় ভিডিও গেম খেলছে। প্রথমে তাই বিষয়টিতে আমল দেননি। গত ২৭ মার্চ হঠাতই একটি ই-মেল পান জেসিকা। লেখা, তাঁর 'কেনা' সমস্ত জিনিস প্যাকিং করা হয়ে গিয়েছে। শিপিং-ও শেষ। জেসিকার চোখ কপালে! তিনি তো কোনও জিনিস কেনেননি। তা হলে কী এল? মায়ের কথায়, 'অ্যামাজনের অর্ডার হিস্টরি খুঁজে দেখি আমি বা অন্য কেউ সেখান থেকে ১০টি সাইকেল-সহ বিপুল জিনিসপত্র কেনাকাটা করেছে।' সব মিলিয়ে খরচ ৩ হাজার ডলারেরও বেশি। কিন্তু কে করল এমন? খোঁজ নিয়ে জেসিকা জানতে পারেন, কাণ্ডটি তাঁর ৫ বছরের কন্যা লিলার। 'অ্যামাজন'-র 'বাই নাও' অপশন সিলেক্ট করে কেনাকাটা করেছে সে। 

তার পর...
খরচের বহর দেখে মায়ের মাথায় হাত। পড়ি কি মরি করে অর্ধেক অর্ডার বাতিল করেন জেসিকা। কিন্তু অনেক চেষ্টা করেও বাকি অর্ধেক অর্ডার বাতিল করতে পারেননি। সেগুলি এর মধ্যেই 'শিপড'। ফলে পকেট বেমালুম গড়ের মাঠ হওয়ার জোগাড় যুবতীর। খুদের অবশ্য কোনও হেলদোল নেই। সংবাদমাধ্যমের তরফে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কী ভাবে অনলাইনে কিনলে? স্পষ্ট উত্তর, 'কয়েকটা বোতাম টিপতে হয়, তার পর ওই ব্রাউন রঙের বোতামটা টিপে দিলেই হয়ে গেল।'  কিন্তু এমন কাণ্ডের পর মা কি মেয়েকে কিছু বলেননি? মনে মনে কী চেয়েছিলেন, সেটি জানা নেই। তবে জেসিকা বললেন, 'ওকে বকাবকি করা বা শাস্তি দেওয়ার থেকে ভাবলাম এটির মাধ্য়মে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। যেমন, ও যদি ক্ষেত্রবিশেষে ঠিকঠাক আচরণ করে, ঘরের কাজকর্ম যতটুকু করা দরকার, সেটুকু করে তা হলে এই অর্ডার করা সামগ্রীর মধ্যে থেকেই ওর বয়সোপযোগী কিছু একটি ওকে ব্যবহার করতে দেব।' তবে যে ঘটনাটি লিলা ঘটিয়েছে, তা প্রথম নয়। আগেও অভিভাবকদের অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল অঙ্কের জিনিসপত্র কেনাকাটা করেছে খুদেরা। তবে কি কোথাও অভিভাবকদেরই আরও একটু সচেতন থাকা দরকার? উঠছে সেই প্রশ্ন।

আরও পড়ুন:একটা ভাল আইপিএল ধবনের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে, বলছেন জাফর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget