এক্সপ্লোর

Viral Video: ক্রিমের মধ্যে থুতু ফেলে তা দিয়েই চলছে ফেসিয়াল ! সেলুন-কর্মীর ভিডিয়ো ভাইরাল, তুমুল শোরগোল

Saloon Worker Video Viral: অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের বক্তব্য অনুসারে, পুলিশ আধিকারিকরা এই সেলুনটি খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের খোঁজার কাজ চলছে।

গাজিয়াবাদ: ক্রিমের মধ্যে থুতু ফেলে তা দিয়েই চলছে ফেসিয়াল ! সেলুন-কর্মীর ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল শোরগোল সমাজমাধ্যমে। এই সেলুন কর্মীকে (Saloon Worker) গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ২৪ বছর বয়সী এই সেলুন কর্মীকে গ্রেফতার করেছে গাজিয়াবাদ পুলিশ। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছিল যেখানে দেখা যাচ্ছিল এই যুবক (Viral Video) সেলুনে আসা গ্রাহককে ফেসিয়াল করার আগে হাতে ক্রিম নিয়ে তার মধ্যে থুতু ফেলে তা দিয়েই মুখে মাখিয়ে দিচ্ছেন। সেলুন-কর্মীর এই কাজে চরম উত্তেজনা ছড়িয়ে নেটমাধ্যমে।

গাজিয়াবাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ প্রিয়র্ষি পাল জানিয়েছেন যে মাত্র ২৩ সেকেন্ডের এই ভিডিয়োটি আদপে গাজিয়াবাদের সেক্টর ৫-এর ওয়েভ সিটিতে অবস্থিত একটি সেলুন 'লেভেল আপ'-এ ঘটেছে। ঐ সেলুনে উপস্থিত অন্য কর্মী বা অন্য কোনও গ্রাহক এই ভিডিয়ো শ্যুট করেছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই ওয়েভ সিটি থানায় অভিযোগ দায়ের করেন বেশ কিছু গ্রাহক। ভারতীয় দণ্ডবিধির ২৭১ এবং ২৭২ ধারা অনুসারে একটি এফআইআর দায়ের করা হয়েছে বিপজ্জনক সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ এবং ক্ষতিকর কার্যক্রমে সামিল থাকার কারণে।

অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের বক্তব্য অনুসারে, পুলিশ আধিকারিকরা এই সেলুনটি খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের খোঁজার কাজ চলছে। ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। রবিবার রাতে গাজিয়াবাদ পুলিশ দাসনার আসলাম কলোনির বাসিন্দা আরশাদ আলিকে গ্রেফতার করে। জানা গিয়েছে মাত্র এক সপ্তাহ আগে থেকেই এই সেলুনে কাজ করতে শুরু করেছিলেন এই আরশাদ আলি নামের যুবক।

এর আগের বছর ২০২৪ সালে লক্ষ্ণৌতে একই ঘটনা ঘটেছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল এক সেলুন কর্মী ঠিক একইভাবে গ্রাহকের মুখে ম্যাসাজ ফেসিয়াল করার জন্য থুতু লাগিয়ে দিচ্ছিলেন। সেই গ্রাহক সিসিটিভি ফুটেজ দেখার পরে এই ঘটনা নজর করেন এবং তারপরে সেই সেলুন কর্মীর বিরুদ্ধে গ্রাহক সুশান্ত গলফ সিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই সেলুন কর্মীকে গ্রেফতার করেছিলেন।

গত বছর জুন মাসে একইরকম একটি ঘটনা ঘটেছিল লক্ষ্ণৌয়ের পৃথ্বীরাজপুরমের এক সেলুনে। ১১ জুন তারিখে আশিস কুমার নামের এক ব্যক্তি সেই সেলুনে যান, আর সেখানেই তাঁর ফেসিয়াল করার সময় হাতের মধ্যে থুতু নিয়ে সেলুন কর্মী তাঁর মুখে মাখিয়ে দেন। সেই থুতু দিয়েই মালিশ করতে থাকেন তিনি। এই ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসার পরেই তিনি থানায় মামলা দায়ের করেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget