এক্সপ্লোর

Gujarat Punsari Village: স্কুল-হাসপাতাল-জল-রাস্তা! শহরকে টেক্কা দেবে এই গ্রামের পরিকাঠামো

Model Village of India: 'আদর্শ গ্রাম' হিসেবে পরিচিতি পেয়েছে এটি। এই গ্রামে এমন এমন পরিকাঠামোগত সুবিধা পাওয়া যায় যা হয়তো দেশের অনেক জেলা শহরেও মেলে না।

কলকাতা: ওয়াইফাই রয়েছে। আছে স্কুল-কলেজ। পড়াশোনার জন্য লাইব্রেরি। পরিকাঠামোও দুর্দান্ত। রাস্তা, রাস্তার পাশে আলো থেকে পরিস্রুত পানীয় জল- মিলবে সব আধুনিক পরিকাঠামো। শুনে মনে হচ্ছে- এটা নিশ্চয়ই কোনও আধুনিক শহর হবে। কিন্তু তা নয়, এই সব সুবিধাই মিলবে একটি গ্রামে এবং সেটাও এই ভারতেই। 

গুজরাতের সবরকণ্ঠা (Sabarkantha) জেলায় রয়েছে এই পানসারি গ্রাম। আহমেদাবাদা থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে। গুজরাতের প্রথম 'আদর্শ গ্রাম' হিসেবে পরিচিতি পেয়েছে এটি। এই গ্রামে এমন এমন পরিকাঠামোগত সুবিধা পাওয়া যায় যা হয়তো দেশের অনেক জেলা শহরেও মেলে না।

এই গ্রামে রয়েছে জনসাধারণের ব্যবহারের জন্য পাবলিক ওয়াইফাই। রয়েছে এসি স্কুল। শুধু এই গ্রামেরই নয়, আশেপাশের গ্রামের ছেলেমেয়েরাও এখানে পড়তে আসে। গ্রামে এমন মোট পাঁচটি স্কুল রয়েছে। রয়েছে আধুনিক চিকিৎসার সুবিধাযুক্ত হাসপাতালও। 

গ্রামে মোবাইল লাইব্রেরি: 
গুজরাতের এই গ্রামে একটি মোবাইল লাইব্রেরি তৈরি করা রয়েছে। যাঁরা পড়তে ভালোবাসেন তাঁদের জন্য তৈরি এই লাইব্রেরি। একটি অটোতে ভ্রাম্যমাণ এই লাইব্রেরি তৈরি করা হয়েছে। নির্দিষ্ট সময় এই লাইব্রেরিটি ঠিক জায়গায় পৌঁছয়। লোকেরা সেখানে তাঁদের পছন্দের বই পড়ে। 

বায়োমেট্রিক ব্যবহার করা হয়:
পানসারি গ্রাম আদতেই হাই-টেক গ্রাম। এখানে গ্রাম পঞ্চায়েতে বায়োমেট্রিক ব্যবহার করা হয়। যাতায়াতের জন্য রাস্তা, পরিশ্রুত পানীয় জল এবং বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয়েছে গ্রামে।

পানসারিতে জলশোধনের জন্য RO Plant রয়েছে। গ্রামের মানুষের জন্য স্বল্পমূল্যে এই পানীয় জল দেওয়া হয়। অন্য গ্রামের জন্য আরও কিছুটা বেশি দামে সেই জল বেচা হয়। বার্ষিক লাভের পরিমাণ বেশ ভালই। তা থেকে প্ল্যান্ট দেখভাল হয়। 

বজ্রনিষ্কাশনের ক্ষেত্রেও মডেল এই গ্রামটি। দুরন্ত নিকাশি ব্যবস্থা রয়েছে। বজ্র নিষ্কাশনের জন্য যন্ত্র ব্যবহার করা হয় এই গ্রামে।  

কার হাতে এই বদল:
২০০৬ সালে, হিমাংশু প্যাটেল যখন এই গ্রামের পঞ্চায়েত প্রধান হন, তখন এখানে অনেক সমস্যা ছিল। কিন্তু তার হাত ধরেই নাকি মাত্র আট বছরে পাল্টে যায় এই গ্রাম। এখন এই গ্রামই মডেল বাকিদের কাছে। পঞ্চায়েত, গ্রামবাসীদের মধ্যে সহযোগিতার মাধ্যমে, সরকারি প্রকল্পগুলির পুরোপুরি উপযোগ ব্যবহার করেই এই সাফল্য মিলেছে বলে বারংবার জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget