এক্সপ্লোর

Viral News: ছবির মতো সাজানো গ্রামে থাকার লোক নেই, আবেদনপত্র চাইছে ইতালি, মাথাপিছু মিলবে ৯৩ লক্ষ

Italy Depopulation: ইতালির উত্তরে অবস্থিত স্বতন্ত্র প্রদেশ ত্রেন্টো।

নয়াদিল্লি: সবুজে ঢাকা উপত্যকায় সাজানো গোছানো বাড়ি। পিছনে গগনচুম্বী পাহাড়-পর্বত, সামনে কুলকুল শব্দে বয়ে যাওয়া নদী। এমন পরিবেশে থাকতে চাইলে সুবর্ণ সুযোগ দিচ্ছে  ইতালি। সর্বস্ব বিক্রি করে সেখানে গিয়ে লড়াই করতে হবে না, বরং সুষ্ঠ ভাবে যাতে সংসার পাতা যায়, তার জন্য মোটা টাকাও দেবে দেশের সরকার। ছবির মতো সাজানো দেশে থাকতে চাইলে আবেদন করতে হবে। শুধু মেনে চলতে হবে কয়েকটি শর্ত। (Viral News)

ইতালির উত্তরে অবস্থিত স্বতন্ত্র প্রদেশ ত্রেন্টো। আল্পস এবং ডলোমাইট পর্বতশ্রেণির মিলনস্থল ওই অঞ্চল। কিন্তু ছবির মতো সাজানো পরিবেশে বহু বাড়িই খালি পড়ে রয়েছে। সেখানে থাকতে চাইলে ইতালি সরকার মোট ১ লক্ষ ইউরো অর্থসাহায্য় দেবে, যাতে সেখানে বাড়ি কিনে, সংস্কার করে থাকা যায়। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ইউরো প্রায় ৯২ লক্ষ ৯৯ হাজার টাকা। তবে একটি শর্তও দিয়েছে ইতালি সরকার। ওই টাকায় বাড়ি কিনে অন্তত পক্ষে ১০ বছর সেখানে থাকতেই হবে। নিজে না থাকলে, ভাড়াটে বসাতে হবে ১০ বছরের জন্য। অন্যথায় ফেরত দিতে হবে টাকা। (Italy Depopulation)

ওই অঞ্চলের মোট ৩৩টি অঞ্চলের জন্য এমন প্রকল্প নিয়ে আসছে ইতালির সরকার। ধাপে ধাপে অনুমোদন মিলবে। কিন্তু টাকা দিয়ে বাসিন্দাদের আকর্ষিত করার এমন পন্থা কেন? জানা গিয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যে কোনও খামতি না থাকলেও, মানুষজন জনবহুল শহুরে এলাকায় উঠে গিয়েছেন। ফলে সেখানে পর পর বাড়ি খালি পড়ে রয়েছে। এই মুহূর্তে যত বাসিন্দা রয়েছেন সেখানে, তার চেয়ে খালি পড়ে থাকা বাড়ির সংখ্যা বেশি। কোথাও আবার বয়স্ক জনসংখ্য়া বেশি হয়ে গিয়েছে, ফলে স্কুল-কলেজ, দোকান-বাজার, পেট্রোল পাম্প থাকলেও, সেখানে যাওয়ার লোক নেই।

ইতালি সরকারের মতে, এভাবে চলতে থাকলে ইতালির গ্রাম্য জীবন বিলুপ্ত হয়ে যাবে। তাই গ্রাম ধরে রাখতেই খালি বাড়িগুলি ভরানোর চেষ্টা। ২০২৪ সালেই সেই মত বাজেট পাস হয় ইতালির সংসদে, যাতে মোটা টাকার বিনিময়ে সেখানে বাসিন্দাদের থাকতে আগ্রহী করে তোলা যায়। যে সমস্ত এলাকায় বাসিন্দার সংখ্যা ৫০০০-এর কম, সেখানেই এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা রয়েছে।  জনসংখ্যা কম হওয়ার দরুণ ওই সমস্ত অঞ্চল অর্থনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে পিছিয়ে পড়েছে বলে মত সরকারের। 

এর আগে, দক্ষিণ ইতালির জনসংখ্যা বৃদ্ধি করতে ১ ডলারে বাড়ি বিক্রির পন্থা নিয়েছিল ইতালি সরকার। এবার সেই টাকার অঙ্ক কল্পনাতীত ভাবে বাড়ানো হয়েছে। ১০ বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ করা যায় ওই অঞ্চলগুলিকে। তবে চাইলে কেউ গোটা গ্রাম কিনে নিতে পারবেন না। এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি সম্পত্তির মালিক হতে পারেন। 

 

সেরা শিরোনাম

Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget