এক্সপ্লোর

Driving Licence: বিদেশে গাড়ি চালাবেন? ভারতের লাইসেন্স থাকলে ছাড় এই দশটি দেশে

Indian Driving Licence:অন্তত ১০টি দেশ রয়েছে যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্সকে মান্যতা দেওয়া হয়। তবে সঙ্গে বেশ কিছু শর্তও থাকে।


কলকাতা: গাড়ি চালাতে ভালবাসেন? দেশে তো গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাই যায়। কিন্তু বিদেশে গেলে কী হবে? ভারতের ড্রাইভিং লাইসেন্সকে (Driving Licence) মান্যতা দেওয়া হয়? এই প্রশ্ন ঘুরপাক খায় প্রচুর পর্যটকের মনে। কারণ বিদেশ ঘুরতে গিয়েও গাড়ি চালিয়ে ঘোরার আনন্দে খামতি রাখতে চান না অনেকেই। পাশাপাশি থাকে খরচের ভাবনাও। একটু প্রান্তিক এলাকায় গেলে গণপরিবহন তেমন একটা ভাল পাওয়া যায় না। সব দেশে গণ পরিবহনের তেমন পরিকাঠামোও নেই। গাড়ি ভাড়া করে ঘুরলে বিস্তর খরচ পড়ে। তার থেকে সেল্ফ ড্রাইভিং কার (Self Driving Car) থাকলে সমস্যা নেই।

চিন্তা করবেন না। এমন অন্তত ১০টি দেশ রয়েছে যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্সকে মান্যতা দেওয়া হয়। তবে সঙ্গে বেশ কিছু শর্তও থাকে। কোন কোন দেশে কাজে লাগবে ভারতের লাইসেন্স? 

অস্ট্রেলিয়া:
বন্যপ্রাণ থেকে প্রাকৃতিক সৌন্দর্য্য। বহু ভ্রমণপিপাসুদেরই উইশলিস্টে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। যেতে-আসতে খরচও অনেক। সেখানে নিজে গাড়ি চালিয়ে ঘুরলে কিছুটা হলেও সাশ্রয় হবেই। অস্ট্রেলিয়ার উত্তরে  তিন মাসের জন্য বৈধ থাকে ভারতের লাইসেন্স। যদিও নিউ সাউথ ওয়েলস, দক্ষিণ অস্ট্রেলিয়া, রাজধানী এলাকায় বৈধ থাকে এক বছর।     

নিউজিল্যান্ড:
এই দেশে পা রাখার সময় থেকে এক বছর পর্যন্ত মান্যতা থাকে ভারতের ড্রাইভিং লাইসেন্সের। তবে বয়স হতে হবে ২১ বছরের উপর। লাইসেন্স ইংরেজি ভাষায় থাকতে হবে অথবা নিউ জিল্যান্ড (New Zealand) ট্রান্সপোর্ট এজেন্সির তরফে অথরাইজড কপি থাকবে হবে।

সুইজারল্যান্ড:
আল্পসের দেশেও বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স। দেশে ঢোকার পর থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকে লাইসেন্স। তবে নথি হতে হবে ইংরেজিতে।

ফ্রান্স:
ফ্রান্সের (France) গাড়ি চালানো যাবে ভারতের লাইসেন্স নিয়ে। তবে এখানে ওই লাইসেন্সের ফরাসি ভাষায় অনুবাদ করা নথি থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকা:
এখানেও ভারতীয় লাইসেন্স কাজে লাগবে। এক বছর পর্যন্ত বৈধ থাকবে। সেই লাইসেন্স দিয়ে গাড়িও ভাড়া করা যাবে।

মালয়েশিয়া:
এশিয়ার এই দেশেও ভারতের ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায়। তবে ইংরেজি বা মালয় ভাষায় কপি থাকতে হবে। সেটি মালয়েশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে অ্যাটেস্টেড করাতে হবে।

হংকং:
এখানও কাজে লাগবে ভারতের ড্রাইভিং লাইসেন্স। 

জার্মানি:
এই দেশে গাড়ির স্টিয়ারিং থাকে ডানদিকে। ইংরেজি বা জার্মানে (Germany) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই দেশে ৬ মাস মান্যতা থাকবে ভারতের ড্রাইভিং লাইসেন্সের।  

মরিশাস:
এই দ্বীপরাষ্ট্রেও বৈধ ভারতীয় লাইসেন্স। চার সপ্তাহের জন্য বৈধ থাকবে।

ব্রিটেন:
স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ডে এক বছর পর্যন্ত বৈধ থাকে ভারতীয় লাইসেন্স। তবে যে জাতীয় গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে। সেই গাড়িই চালাতে হবে।   

আরও পড়ুন: লাঞ্চ কিংবা ডিনারের আগে মিষ্টি খাবেন নাকি পরে? কোনটা বেশি স্বাস্থ্যকর?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget