এক্সপ্লোর

Viral News: 'ধোঁয়া' উড়িয়েই ৪২ কিলোমিটার ম্যারাথনে দৌড় চিনা প্রবীণের

Old Man Completes Marathon:মুখে একটার পর একটা সিগারেট! 'চেন-স্মোকার'-দের যেমন হয়। সঙ্গে দৌড়। যে সে নয়, একেবারে ৪২ কিলোমিটার ম্যারাথন। সিগারেটে 'সুখটান' দিতে দিতেই সেই ম্যারাথন শেষ করলেন চিনের প্রবীণ বাসিন্দা।

বেজিং: মুখে একটার পর একটা সিগারেট (cigarette)! 'চেন-স্মোকার'-দের যেমন হয়। সঙ্গে দৌড়। যে সে নয়, একেবারে ৪২ কিলোমিটার ম্যারাথন (Marathon)। সিগারেটে 'সুখটান' দিতে দিতেই সেই ম্যারাথন শেষ করলেন চিনের (china) প্রবীণ বাসিন্দা (old man)। ৩ ঘণ্টা ২৮ মিনিটে 'কেল্লা ফতে।' কিন্তু ধূমপায়ী প্রবীণের পক্ষে ম্যারাথন দৌড়? সোনার পাথরবাটি নয়তো?

আজব কিসসা...
গল্প নয়, চিনের বাসিন্দা, ৫০ বছরের ওই প্রবীণ বাস্তবেই এমন করে দেখিয়েছেন। গত ৬ নভেম্বর, জিয়ান্দে নামে এক মফঃস্বল শহরে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই বিস্ময়! একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছেন, আর তা মুখে নিয়েই দৌড়। পা থামছে না, সিগারেটও নিভছে না। কী করে সম্ভব? প্রায় অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আপাতত তোলপাড় ফেলে দিয়েছেন 'আঙ্কল চেন'। প্রতিযোগিতার ফলাফল? ১৫০০ অংশগ্রহণকারীর মধ্যে ৫৭৪তম স্থানাধিকারী বছর পঞ্চাশের প্রবীণ। কিন্তু যেখানে ধূমপান মানেই শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষমতা কমতে থাকা এবং বহু ক্ষেত্রে মারণব্যাধি, সেখানে ম্যারাথন শেষ করা? 

কেন বিস্ময়ের...
বিশেষজ্ঞরা বহু গবেষণায় দেখেছেন, টানা ধূমপানে হৎপিণ্ড, ফুসফুস ও পেশিতে অক্সিজেন কম পৌঁছয় যা কিনা দৌড়নোর ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া, ম্যারাথন প্রতিযোগিতা এক অর্থে ফিটনেস ও সুস্বাস্থ্যের বার্তা তুলে ধরে। এমন জায়গায় কোনও ধূমপায়ীর অংশ নেওয়াতেই বিস্মিত নেটিজেনদের অনেকে। 'আঙ্কল চেন'-র ধূমপান করা অবস্থায় দৌড়নোর ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ এটি হালকা ভাবে নিলেও বাকিদের মতে, এভাবে আসলে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করলেন ওই প্রবীণ। এক জন লেখেন, 'এর থেকে কিছুই প্রমাণ হয় না। উনি যদি সিগারেটে টান না দিতেন, তা হলে আরও ভাল পারফর্ম করতেন। এবং আমার ধারণা উনিও এটা জানেন। ওঁর ফুসফুস তখন বোধহয় সাহায্যের জন্য কাতর আর্তি জানাচ্ছিল।'
ঘটনা হল, ২০১৮ সালে গুয়াংঝৌ ম্যারাথনেও একাধিক সিগারেট পান করতে করতেই অংশ নিতে দেখা গিয়েছিল 'আঙ্কল চেন'-কে। ২০১৯ সালে জিয়ামেন ম্যারাথনেও একই ভাবে অংশ নিতে দেখা যায় তাঁকে। এতেই শেষ নয়। ৫০ কিলোমিটারের আলট্রাম্য়ারাথনেও দৌড়েছেন'আঙ্কল চেন'। এখনও পর্যন্ত ধূমপান করাকালীন ম্যারাথনে দৌড়নো যাবে না, এমন নিয়ম নেই। ফলে সব মিলিয়ে ধোঁয়া উড়িয়ে দৌড়ে চলেছেন প্রবীণ।

আরও পড়ুন:রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক: বিচারপতি বিশ্বজিৎ বসু

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget