এক্সপ্লোর

Viral Video: ভিখারির হাতে দেড় লাখের আইফোন ! কীভাবে পেলেন টাকা ? যুবকের জবাব ভাইরাল নিমেষে

iPhone in Beggars Hand: যুবকের জীবিকা ভিক্ষাবৃত্তি। এদিকে হাতে ধরা আইফোন ১৬ প্রো ম্যাক্স। কীভাবে কিনলে বহুমূল্যের এই আইফোন? ভিখারির জবাব শুনে অবাক নেটপাড়া।

Viral Video: ভিক্ষুকের হাতে আইফোন ! শুনে চমকে যাচ্ছেন ? তবে বাস্তবে এমন দৃশই দেখা গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, এক ভিক্ষুক হাতে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল ধরে রয়েছেন। পাশাপাশি চলছে তাঁর ভিক্ষাবৃত্তিও। নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, যখন যুবককে জিজ্ঞেস করা হচ্ছে যে আইফোন কেনার টাকা তিনি কোথায় পেয়েছেন, তাঁর স্পষ্ট জবাব সকলের থেকে চেয়ে। 

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল আমরা হামেশাই এমন সব ভাইরাল ভিডিও দেখি যা দেখে রীতিমতো চমকে যেতে হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিওটিও তেমনই একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, যিনি ভিক্ষা করছেন, সেই যুবক বিশেষভাবে সক্ষম। পায়ের সমস্যা রয়েছে তাঁর। তাই জীবনের সবটাই নির্ভর করে দুটো হাতের উপর। হাতের সাহায্যেই হেঁটেচলে বেড়ান তিনি। হাত পেতেই লোকের থেকে ভিক্ষা চান। আবার সেই হাতেই ধরে থাকেন শখের আইফোন। তাও আবার যে সে মডেল নয়। একদম আইফোন ১৬ প্রো ম্যাক্স, যার দাম লক্ষাধিক টাকা। আর এই বহুমূলের আইফোন নগদে কিনেছেন এই ভিক্ষুক, যা শুনে চমকে গিয়েছেন সকলেই। 

View this post on Instagram
 
A post shared by Rohit_informs (@rohit_informs)

এই ভাইরাল ভিডিও দেখে অনেকেই কটাক্ষ করেছেন ওই যুবককে। তবে অনেক নেটিজেন আবার এও বলেছেন, ছেঁড়া কাঁথায় শুয়ে এই যুবক শুধু লাখ টাকার স্বপ্ন দেখেননি, সেটা পূরণও করেছেন। নিজের ভিক্ষাবৃত্তির মাধ্যমে জমানো টাকা থেকে শখ পূরণ করেছেন। এই নিয়ে তাঁকে কটাক্ষ করা উচিৎ নয়। অনেকে আবার বলেছেন, তাঁরাও এই যুবকের মতোই ভিক্ষা করতে চান। কেউ বা দেশের সাম্প্রতিক পরিস্থিতির উদাহরণ টেনে ব্যাঙ্গের সুরে বলেছেন, এ দেশে বেকারদের থেকে ভিক্ষুকদের অবস্থা অনেক ভাল। অন্তত লাখ টাকার শখ পূরণ করতে পারে। 

সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভিডিও। যত বেশি ভাইরাল হচ্ছে এই ভিফিও, ততই বাড়ছে ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা। ভিক্ষা করে আইফোন কেনার এই যুবককে যেমন কটাক্ষ সইতে হচ্ছে, তেমনই অনেকে বেশ অবাক হয়ে গিয়েছেন। অনেকে আবার যুবককে প্রশংসা করেছেন এই মর্মে যে শখের দাম লাখ টাকা, সেকথা আমরা সকলেই জানি, কিন্তু পূরণ করতে পারি না। স্বপ্ন দেখতে গেলেও সাহস লাগে। এই যুবক শুধু স্বপ্ন দেখেননি, একই সঙ্গে তা পূরণও করেছেন। 

আরও পড়ুন- ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরো নিয়ে বচসা, তারপর যা হল... হতভম্ব নেটদুনিয়া, দেখুন ভাইরাল ভিডিও 

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget