এক্সপ্লোর

Viral Video: শীতের রাতে প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা যাত্রীদের উপর অবাধে ছেটানো হল ঠান্ডা জল ! 'অমানবিক' বলছে নেটপাড়া

Viral News: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে শুয়ে থাকা ব্যক্তিদের মধ্যে শীতের রাতে নির্বিকাল ভাবে জল ছিটিয়ে দিচ্ছেন সাফাই কর্মীরা।

Viral Video: চরম ঠান্ডায় কেউ যদি আপনার গায়ে জল ছিটিয়ে দেয় তাহলে ঠিক কী অনুভূতি হবে আপনার? নিশ্চিত রেগে যাবেন আপনি। তবে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা দেখে হতবাক সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রেল স্টেশনে শুয়ে থাকা ব্যক্তিদের উপর নির্দ্বিধায় মগে করে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হল ওই ব্যক্তিদের ঘুম থেকে তুলে জায়গা খালি করা এবং স্টেশন পরিষ্কার করা। লখনউয়ের চারবাগ রেল স্টেশনে ঘটেছে এই কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে যারপরনাই বিরক্ত নেটিজেনরা। লখনউয়ের চারবাগ রেল স্টেশনের ৮ এবং ৯ নম্বর প্ল্যাটফর্মে ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই কাণ্ডের ভিডিও। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে শুয়ে থাকা ব্যক্তিদের মধ্যে শীতের রাতে নির্বিকাল ভাবে জল ছিটিয়ে দিচ্ছেন সাফাই কর্মীরা। এমনিতে আমাদের দেশের বেশিরভাগ রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা কেমন তা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। সেখানে এই রেল স্টেশনে সাফাই কর্মীরা হঠাৎ কেন এত তৎপর হয়ে উঠলেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন। শীতকালে মাঝরাতে এরকম অমানবিক আচরণ কেউ কীভাবে করতে পারে, এই প্রশ্ন তুলেও উষ্মা প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। অনেকে আবার এও বলেছেন, সাফাই কর্মীদের শুধু দোষ দিয়ে লাভ নেই। ওনারা শুধু চাকরি করেন। নিশ্চিত উপরমহল থেকে নির্দেশ ছিল এ হেন কাজ করার। তাই নিজেদের কাজ করেছেন ওই সাফাই কর্মীরা। 

তবে যাই হোক না কেন এভাবে প্ল্যাটফর্মে শুয়ে থাকা ব্যক্তিদের উপর জল ছিটিয়ে দেওয়ার কাজ মোটেই ক্ষমাযোগ্য নয়। উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন নেটিজেনদের অনেকেই। প্রতিটি রেল স্টেশনেই বিশেষ করে বড় রেল স্টেশনগুলিতে অনেক যাত্রীকেই ট্রেনের জন্য রাতভর অপেক্ষা করতে হয়। হয়তো খুব ভোরে ট্রেন। সকালে বাড়ি থেকে এসে ট্রেন ধরা সম্ভব নয় কোনওভাবেই। এইসব যাত্রীরা আগেভাগেই চলে আসেন স্টেশনে। তারপর প্ল্যাটফর্মে ঘুমিয়ে কাটিয়ে দেন। আবার অনেক ট্রেন স্টেশনে আসেই বহু রাতে। তখন সব যাত্রীর পক্ষে ট্রেন থেকে নেমে বাকি গন্তব্যে পৌঁছনো সম্ভব হয় না। সেক্ষেত্রেও রাতের মতো আশ্রয়ের স্থান রেল স্টেশনের প্ল্যাটফর্ম। সেখানেই যদি যাত্রীদের সঙ্গে এরকম অভব্য আচরণ করা হয়, তাহলে তার প্রতিবাদ অতি অবশ্যই হওয়া উচিত। 

আরও পড়ুন- সিংহকে আদর পোষ্য বিড়ালের মতো, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget