হোমফটো গ্যালারিজেলারRupasree Scheme: রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন? এই নথিগুলো না থাকলে বাতিল হতে পারে আবেদন পত্র
Rupasree Scheme: রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন? এই নথিগুলো না থাকলে বাতিল হতে পারে আবেদন পত্র
Written By : ABP Ananda | Updated at : 04 Jul 2023 10:02 PM (IST)
কীভাবে রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন?
1/10
রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চান? তাহলে এখানেই মিলবে সমস্ত তথ্য়, কোথায় গিয়ে, কীভাবে আবেদন করতে হবে জেনে নিন। এই প্রকল্পে বিয়ের খরচ বাবদ এককালীন ২৫০০০ টাকা পাবেন আবেদনকারী।
2/10
কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের ১৮ বছরের ওপর মেয়েরা, যাদের পারিবারিক আয় দেড় লক্ষ টাকার কম এবং প্রথমবার বিয়ে করছেন, তাঁদের এই প্রকল্পের সুবিধা পাবেন। এক্ষেত্রে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
3/10
রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য আরও বেশ কিছু শর্ত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক। আবেদনের জন্য় প্রস্তাবিত পাত্রের বয়স অন্তত ২১ বছর হতে হবে।
4/10
পাশাপাশি এই পাত্র এবং পাত্রীর রাজ্যে জন্ম হয়েছে বা বিগত ৫ বছর পশ্চিমবঙ্গে বাস করছেন বা পিতা মাতাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
5/10
আবেদনকারীর পারিবারিক আয় দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে। আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
6/10
আবেদন করতে গেলে কী কী নথি সঙ্গে নিয়ে যাওয়া বাধ্যতামূলক?পারিবারিক আয়ের ঘোষণাপত্র,আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণাপত্র।
7/10
ঠিকানার প্রমাণপত্র। ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স কপি।আবেদনকারী ও পাত্রের পার্সপোর্ট সাইজের ছবি।
8/10
এ ছাড়াও সঙ্গে নিতে হবেবিয়ের নিমন্ত্রণ পত্র বা ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিস। পাত্রের বয়সের প্রমাণপত্র।
9/10
এ ক্ষেত্রে প্যান কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্রের জেরক্স কপি দেখানো যেতে পারে।
10/10
কোথায় আবেদন করবেন? ওপরে উল্লেখ করা সমস্ত কাগজপত্র-সহ স্থানীয় স্থানীয় বিডিও অফিস বা মহকুমা শাসকের অফিস বা পুর কমিশনারের অফিসে প্রস্তাবিত বিয়ের ১ থেকে ২ মাস আগে আবেদন করতে হবে।