এক্সপ্লোর

Memory Tips:সামনেই কঠিন পরীক্ষা? এই কৌশল মেনে চললে সহজেই মনে থাকবে পাঠ্যবিষয়

Education Success: JEE, NEET, CLAT-পরীক্ষাগুলোর কথা ভাবলেই কীরকম যেন পিলে চমকে ওঠে। বাস্তবিক। পরীক্ষা হিসেবে ছেলেখেলা নয়। কিন্তু এখন আর চিন্তা নেই। পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে MNEMONICS।

Education Success: JEE, NEET, CLAT-পরীক্ষাগুলোর কথা ভাবলেই কীরকম যেন পিলে চমকে ওঠে। বাস্তবিক। পরীক্ষা হিসেবে ছেলেখেলা নয়। কিন্তু এখন আর চিন্তা নেই। পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে MNEMONICS।

সামনেই কঠিন পরীক্ষা? এই কৌশল মেনে চললে সহজেই মনে থাকবে পাঠ্যবিষয়

1/8
JEE, NEET, CLAT-পরীক্ষাগুলোর কথা ভাবলেই কীরকম যেন পিলে চমকে ওঠে। বাস্তবিক। পরীক্ষা হিসেবে ছেলেখেলা নয়। তার উপর প্রস্তুতির সময় গাদা, গাদা পাঠ্যবিষয় পড়ে মনে রাখতে হয়।
JEE, NEET, CLAT-পরীক্ষাগুলোর কথা ভাবলেই কীরকম যেন পিলে চমকে ওঠে। বাস্তবিক। পরীক্ষা হিসেবে ছেলেখেলা নয়। তার উপর প্রস্তুতির সময় গাদা, গাদা পাঠ্যবিষয় পড়ে মনে রাখতে হয়।
2/8
মনে রাখা বা স্মৃতি, ইংরেজিতে memory বিষয়টি নিয়ে কথা বলা সহজ, কিন্তু তা নিয়ে চর্চা করতে গেলেই বোঝা যায় এই জিনিস কতটা কঠিন। আর কঠিন পাঠ্যবিষয় মনে রাখতে হলে তো কথাই নেই। তবে চিন্তা করবেন না। সহজে মনে ধরে রাখার উপায় রয়েছে।

3/8
মনোবিজ্ঞানের পরিভাষায় এই কৌশলের নাম MNEMONICS। এর মধ্যে একাধিক কৌশল রয়েছে। যেমন ধরুন, আপনি কঠিন, খটমট কোনও ইংরেজি টার্ম মনে রাখতে চাইছেন। এজন্য নিজের পছন্দমতো যে কোনও একটা শব্দ মনে মনে বেছে নিন। এমন শব্দ যা কিনা আপনাকে ওই টার্মটির কথা মনে করায়। এবার ওই শব্দ ও সঙ্গে 'টার্ম'-র অর্থ একসঙ্গে ভাবার চেষ্টা করুন। পরে, যখন খটমট টার্মটি মনে করতে লাগবে, দেখবেন সহজ হবে।

4/8
Grouping-ও এক ধরনের MNEMONIC কৌশল হতে পারে। ধরুন, আপনি ৪৭৮৯৫৩২৮৪৬৩, এই নম্বরগুলি মনে রাখতে চান। একসঙ্গে গোটাটা মনে রাখতে গেলে সমস্যা হতে পারে। তাই নম্বরগুলিকে কয়েকটি 'চাঙ্ক'-এ ভেঙে নিয়ে মনে করার চেষ্টা করলে সুবিধা হতে পারে।

5/8
মনে রাখার ক্ষেত্রে কার্যকরী হতে পারে মিউজিকও। যে কোনও ধরনের সুর মনে ভাঁজতে ভাঁজতে বহু বিষয় মনে রাখা যেতে পারে।   (ছবি:PIXABAY)
মনে রাখার ক্ষেত্রে কার্যকরী হতে পারে মিউজিকও। যে কোনও ধরনের সুর মনে ভাঁজতে ভাঁজতে বহু বিষয় মনে রাখা যেতে পারে। (ছবি:PIXABAY)
6/8
Acronyms-র কথা কম-বেশি হয়তো আমরা অনেকেই জানি। শব্দের আদ্য়ক্ষর ব্যবহার করে বড় বর্ণমালা তৈরি করা হয় Acronyms-এ। একবার Acronymটি দেখলেই তাতে  যে শব্দগুলির আদ্যক্ষর রয়েছে, সেই শব্দগুলি মনে পড়ে যেতে পারে। (ছবি:PIXABAY)

7/8
ছন্দ মিলিয়ে কোনও জিনিস মনে রাখার কৌশলও দারুণ কাজে দিতে পারে। ছোটবেলায় যে ছড়া মুখস্থ করতেন, বড় হয়েও কঠিন কিছু মনে রাখার ক্ষেত্রে একই ভাবে নিজের মতো করে ছড়া বানিয়ে নিতে পারেন। শুধু অন্ত্যমিল থাকলেই হবে। এতে মনে রাখতে সুবিধা হয়।

8/8
আরও একটি কৌশল রয়েছে যার নাম Method Of Loci। কী ভাবে এটি প্রয়োগ করবেন? এর জন্য প্রথমেই মনে মনে একটি ঘরের কথা ভেবে নিতে পারেন। ঘরের মধ্যে কোথায় কী আসবাব রয়েছে, সেটাও ভেবে নিন। তার পর, ওই প্রত্যেকটি আসবাবের সঙ্গে মনে রাখার বিষয়গুলিকে একটি একটি করে ভাবতে থাকুন। পরে যখন, বিষয়গুলি মনে করার চেষ্টা করবেন, আবার মনে মনে ওই ঘরটির কথা ভাববেন। আসবাবগুলি কোথায় কোনটি রয়েছে, কল্পনা করার চেষ্টা করবেন। দেখবেন, সঙ্গে আসবাবের সঙ্গে যে পাঠ্য বিষয়গুলিকেও স্মরণে রেখেছিলেন, তাদের কথাও মনে পড়বে।

আরও জানুন শিক্ষা

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget