এক্সপ্লোর

Nandigram Election আকাশে চক্কর কপ্টারের, জমিতে টহল বাহিনীর, লড়াইয়ে প্রস্তুত নন্দীগ্রাম

নন্দীগ্রামে বিভিন্ন বুথের পথে ভোটকর্মীরা

1/9
আকাশে চক্কর কাটছে নির্বাচন কমিশনের হেলিকপ্টার। মাটিতে ১৪৪ ধারা জারির প্রচার। গুরুত্বপূর্ণ শহরগুলিতে নাকা চেকিং। এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

2/9
বুধবারের এই সব ছবিই বলে দিচ্ছে, এবারের হাইভোল্টেজ বিধানসভার এপিসেন্টার নন্দীগ্রাম এখন ব্যাটলগ্রাউন্ড। লক্ষ্মীবারে নন্দীগ্রামের ভোটের লড়াইকে মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

3/9
নন্দীগ্রাম বিধানসভায় মোট বুথের সংখ্যা ৩৫৫টি। সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। ১০০ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে।

4/9
শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন থাকবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  এছাড়াও অতিরিক্ত ২ কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হবে। বুথের বাইরে কোনওরকম অশান্তিকে নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হচ্ছে ২২ সেকশন ক্যুইক রেসপন্স টিম বা কিউআরটি-কে। প্রতি সেকশনে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন।

5/9
বৃহস্পতিবার শুধু রাজ্যই নয়, গোটা দেশের নজর থাকবে নন্দীগ্রাম আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটদের পাশাপাশি ভোটের লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ৩৭ বছরের মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তাই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সন্ধে সাড়ে ছটার পর থেকেই গোটা নন্দীগ্রাম জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

6/9
বুধবার সকাল থেকে নন্দীগ্রামের জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং।  এছাড়াও স্পর্শকাতর এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটের আগে বাইরের লোক যাতে নন্দীগ্রামে ঢুকতে না পারে, তারজন্য এদিন বিকেল পাঁচটা থেকেই বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।

7/9
এরইমধ্যে একেবারে শেষ লগ্নে বেশ কিছু পদে রদবদলও করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম থানার দায়িত্বে এসপি পদমর্যাদার আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে আনা হয়েছে। হলদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি পদমর্যাদার অফিসার প্রবীণ ত্রিপাঠীকে। হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তম মিত্রকে। মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্র বিকাশ রায়কে সরিয়ে আনা হয়েছে শীর্ষেন্দু দাসকে।

8/9
সূত্রের খবর, ১ এপ্রিল ভোটের সময় নন্দীগ্রাম আসনের ওপর আলাদা নজর থাকবে জাতীয় নির্বাচন কমিশনের। ৩৫৫টির মধ্যে ৭৫ শতাংশ বুথেই অর্থাত্‍ প্রায় ২৬৭টি বুথে থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। পূর্ব মেদিনীপুরের ৯ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩ হাজার ২১০টি। তার অর্ধেক বুথেই ওয়েবকাস্টিং করা হবে। এই নটি আসনের জন্য মোতায়েন করা হয়েছে ১৯৯ কোম্পানি বাহিনী।

9/9
দিল্লিতে বসে তারওপর নজরদারি চালাবে কমিশন। ইন্টারনেট নেটওয়ার্কের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তারজন্য ইতিমধ্যে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও ড্রোন ও আকাশপথে নজরদারি, এয়ার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা থাকছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের সময় নিজেদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন প্রার্থীরা।

আরও জানুন নির্বাচন ২০২৬

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget