এক্সপ্লোর

Happy Birthday Kajol: সাহিত্যচর্চায় আগ্রহী, হিসেবি... কাজলের জন্মদিনে ১০ অজানা তথ্য

Kajol: ৪৯ পূর্ণ করলেন অভিনেত্রী কাজল। বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
তিনের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রত্তন বাইয়ের প্রপৌত্রী, অভিনেত্রী পরিচালক ও প্রযোজক শোভনা সামার্থের নাতনি, পরিচালক শোমু মুখোপাধ্যায় ও বর্ষীয়াণ অভিনেত্রী তনুজার মেয়ে কাজল। তিনি বলিউডের অপর অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের তুতো বোনও।

2/10
'গুপ্ত: দ্য হিডেন ট্রুথ' ছবিতে কাজের জন্য কাজল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পেয়েছিলেন। ১৯৯৮ সালে নেতিবাচক চরিত্রে তিনিই প্রথম মহিলা অভিনেত্রী যিনি ফিল্মফেয়ার পান। এছাড়া সেরা অভিনেত্রী হিসেবে অজস্রবার ফিল্মফেয়ার পেয়েছেন। পদ্মশ্রী খেতাব পাওয়া দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় তিনি।

3/10
২০০৬ সালে শাহরুখ খান, হৃত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে একই তালিকায় নাম লেখান কাজল। লন্ডনের আইকনিক লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর 'হ্যারডস'-এ মিনিয়েচার পুতুল রয়েছে যে চার ভারতীয়র, কাজল তাঁর অন্যতম।

4/10
প্রথম ভারতীয় হিসেবে নিউ ইয়র্ক সিটির আমেরিকান স্টক এক্সচেঞ্জের সূচনা করেন কাজল ও সঙ্গে ছিলেন শাহরুখ খান। ২০১০ সালে তাঁদের ছবি 'মাই নেম ইজ খান'-এর প্রচারে এই সুযোগ পান তাঁরা।

5/10
এক সাক্ষাৎকারে কাজল জানান যে 'উধার কি জিন্দেগি' ছবিটি অভিনেত্রী হিসেবে তাঁকে বদলে দেয়। এই পেশার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গীও বদলায়। এই ছবির সূত্রেই তাঁর অজয় দেবগণের সঙ্গে আলাপ।

6/10
কাজল একজন নিষ্ঠাবান সমাজকর্মীও। শিশুশিক্ষার প্রসারে তিনি প্রতিনিয়ত কাজ করছেন। 'শিক্ষা' নামক এক এনজিওর সঙ্গে জড়িত তিনি এবং 'প্রথম', 'দ্য লুম্বা ট্রাস্ট' নামক বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার মুখ তিনি। সমাজের প্রতি তাঁর অবদানের জন্য 'কর্মবীর পুরস্কার'ও পেয়েছেন তিনি।

7/10
কাজলের একাধিক শখের অন্যতম কল্পবিজ্ঞান ঘরানার বই পড়া, ভুতের উপন্যাস পড়া এবং কবিতা লেখা। সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা যদিও চিত্রনাট্য পর্যন্ত পৌঁছয় না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সাধারণত চিত্রনাট্য পড়তে তাঁর ভাল লাগে না। কেউ পড়ে দিলে তিনি সেটা শুনে নিতে বেশি পছন্দ করেন।

8/10
বুঝেশুনে টাকা খরচ করার পক্ষপাতী অভিনেত্রী। ছেলেমেয়েরা কোথায় কত খরচ করছে তাও নজরে রাখেন তিনি। মাকে রীতিমতো খরচের হিসেব দিতে হয় তারকা সন্তানদের। তিনি বলেছিলেন, 'যখনই আমার বাচ্চারা বাইরে যায়, আমি হিসেব চাই। বিরক্ত হলেও ওরা বলে দেয়। টাকার মর্ম বোঝা প্রয়োজন ওদেরও।'

9/10
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সকালের কফি উপভোগ করার পোস্ট করেন কাজল। কফি ছাড়াও সি-ফুড প্রেম রয়েছে কাজলের। শাশুড়ির সঙ্গে এই বিষয়ে মিল রয়েছে বৌমার। সূত্রের খবর, অভিনেত্রী কাঁকড়া খেতে বিশেষ পছন্দ করেন।

10/10
এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন তিনি শরীরচর্চার মধ্যে 'পাইলেটস' পছন্দ করেন এবং নাচ করতে বিশেষ ভালবাসেন। 'ওয়েস্টার্ন ডান্স'-এর মাধ্যমে মজার ওয়ার্কআউট সেশন তাঁর পছন্দের।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget