এক্সপ্লোর

Parenting Tips: বজ্র আঁটুনি মানেই ফস্কা গেরো…সন্তানকে নিয়ে এই ভুল করছেন না তো?

Parenting Mistakes: সন্তান মানুষ করা চাট্টিখানি কথা নয়। আর তাতেই কিছু ভুল পদক্ষেপ করে ফেলি আমরা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
সন্তান জন্ম দিলেই হল না। মা-বাবা হিসেবে সঠিক ভূমিকা পালন করাও জরুরি। বিশেষ করে সন্তান যখন বড় হচ্ছে, বয়ঃসন্ধিকালে তাঁর প্রতি কী আচরণ করছেন, সন্তানের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে তার উপর।

2/10
বয়সের সঙ্গে সঙ্গে শিশুর মনের পরিবর্তন ঘটে। বন্ধুবান্ধবের আগমন ঘটে তার জীবনে। নিজস্ব ভাবনাচিন্তা গড়ে ওঠে। সব ক্ষেত্রে মতামত নাও মিলতে পারে মা-বাবার সঙ্গে।

3/10
তাই বলে বজ্রআঁটুনি দিতে গেলে ফস্কা গেরো হয়ে যেতে পারে। মা-বাবা হিসেবে কিছু ক্ষেত্রে ধৈর্যের বাঁধ ভাঙতেই পারে। কিন্তু মনে রাখবেন, দিনের শেষে সে আপনারই সন্তান। মুখ ফুটে না বললেও, আপনাকে প্রয়োজন তার। আপনার শাসন যেমন প্রয়োজন, তেমনি সহানুভূতিও প্রয়োজন।

4/10
তাই সন্তানকে বড় করে তোলা চাট্টিখানি কথা নয়। সন্তানের সঙ্গে  বেড়ে ওঠেন মা-বাবাও। সময় বুঝে, প্রয়োজন বুঝে পাল্টে নিতে হয় নিজের ভাবনা-চিন্তা। তাই সন্তানকে বড় করার ক্ষেত্রে কিছু ভুল না করাই শ্রেয়।

5/10
সন্তানকে নিয়ে চিন্তা হওয়াই স্বাভাবিক। কিন্তু সারাক্ষণ খারাপ ভাবলে, সন্তানের জীবনে নেতিবাচক প্রভাবই পড়ে। সন্তান একেবারে অনুগত হয়ে থাকবে, আপনার পছন্দ নয় এমন কারও সঙ্গে মিশবে না, তার নিজস্ব জগৎ থাকবে না, একেবারে ভাল ছেলেটি বা ভাল মেয়েটি হয়ে থাকবে, এমন প্রত্যাশা রাখা উচিত নয়। এক্ষেত্রে নিজের ভাবনা সন্তানের উপর চাপিয়ে দিচ্ছেন আপনি।

6/10
যে জিনিস করতে বারণ করবেন, শিশুমন কিন্তু সেদিকেই ঝুঁকবে। সন্তানকে কড়া শাসনে না রেখে, তার ইচ্ছে, তার শখ, তার আগ্রহ বোঝার চেষ্টা করুন। সন্তান যেন সহজ ভাবে কথা বলতে পারেন আপনার সঙ্গে। আপনি যে তাকে ভালবাসেন, সেই বার্তা তার কাছে যাওয়া জরুরি। সন্তানের সঙ্গে সম্পর্ক সহজ হলে দেখবেন, আপনিও অনেক কিছু শিখছেন।

7/10
পুঁথিগত বিদ্যা আর বাস্তব শিক্ষা, দুইয়ের মধ্যে ফারাক রয়েছে। তাই অভিভাবক হয়ে ওঠার জন্য আলাদা বই পড়লেও, তাকে বেদবাক্য বলে মেনে নেওয়া উচিত নয়। সন্তানেক মন বুঝুন, নিজের মনের ডাকে সাড়া দিন। কারণ মানুষ বিশেষে প্রত্যেকে আলাদা। বইয়ের বেঁধে দেওয়া নিয়মাবলী বাস্তব জীবনে সকলের উপর কার্যকর নাও হতে পারে। কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হলে অবশ্যই বইয়ের সাহায্য নিতে পারেন। তবে নিজের, পরিবারের কথা ভেবেই সিদ্ধান্ত নিন। অন্ধ ভাবে কিছু অনুসরণ না করাই ভাল।

8/10
ছেলেমেয়ের সব পছন্দ আপনার সঙ্গে মিলতে না-ই পারে। চুলের ছাঁট থেকে জামাকাপড়, সবেতেই পছন্দ আলাদা হতে পারে তাদের। কিন্তু সবেতে বাধা দেওয়ার আগে, তার কথা শুনুন। কোন বয়সে কোনটা ঠিক, তা বোঝার সুযোগ দিতে হবে তাদের। ভুল করলেও, সেই ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। মা-বাবা হিসেবে অবশ্যই সন্তানকে আগলে রাখতে চাইবেন। তাই বন্ধু হিসেবে পাশে থাকুন সন্তানের। সবেতে জোর খাটাতে গিয়ে তার শত্রু হয়ে উঠবেন না।

9/10
সন্তান ভুল কিছু করছে বলে যদি সন্দেহ হয়, সে নেশাই হোক বা অন্য কোনও জিনিস, সেক্ষেত্রে উদাসীন থাকার প্রশ্নই ওঠে না। নিজে ওই বয়সে কী করেছেন, তা ভেবে সঙ্কোচ বোধ করবেন না। গোড়াতেই সন্তানকে বোঝাতে হবে। সন্তানের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখলে, পোশাক-পরিচ্ছদ হঠাৎ পাল্টে গেলে, রেজাল্ট খারাপ হতে শুরু করলে, বন্ধুবৃত্ত হঠাৎ করে বদলে গেলে, আপনাকে সতর্ক হতে হবে।

10/10
সন্তানকে একেবারে কড়া শাসনে রাখা যেমন উচিত নয়, তেমনই একেবারে ছেড়ে দেওয়াও ঠিক নয়। ভারসাম্য বজায় রাখা জরুরি এক্ষেত্রে। কড়া শাসনে রাখলে বয়স বাড়লেও সিদ্ধান্ত গ্রহণের মতো আত্মবিশ্বাস তৈরি হয় না সন্তানের। সামাজিক অনুষ্ঠান থেকে অফিস, সবেতেই গুটি থাকতে অভ্যস্ত হয়ে উঠবে। আবার একেবারে ছেড়ে দিলে, বেপরোয়া হয়ে উঠতে পারে সন্তান। সন্তানকে সময় দিন। জীবনে যা-ই ঘটুক না কেন, সে যেন আপনাকে এসে বলতে পারে নির্ভয়ে, এমন পরিবেশ গড়ে তুলুন বাড়িতে।                         ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও জানুন লাইফস্টাইল-এর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget