এক্সপ্লোর

Science News: অন্য কোনও গ্রহ বলে মনে হতে পারে, পৃথিবীর বুকে রয়েছে এমনই কিছু জায়গা, না দেখলে বিশ্বাস হবে না

Earth Science: পৃথিবীতে এমন জায়গাও থাকতে পারে, বিশ্বাস হবে না নিজের চোখে না দেখলে।

ছবি: পিক্সাবে।

1/12
পৃথিবীর বাইরে ব্রহ্মাণ্ডের কোথায়, কী ঘটছে, তা নিয়ে অপার কৌতূহল রয়েছে। বিশেষ করে অন্য গ্রহগুলি আসলে দেখতে কেমন, পৃথিবীর সদৃশ কিছু সেখানে রয়েছে কিনা, সে ব্যাপারে জানতে আগ্রহী আমরা।

2/12
কিন্তু মহাশূন্যের আলো আঁধারির জগতে নয়, এই পৃথিবীর বুকেই এমন অনেক জায়গা রয়েছে, যা প্রচলিত ধারণার সঙ্গে ঠিক খাপ খায় না। বরং সেখানে পা রাখলে অন্য কোনও গ্রহে এসে পড়েছেন বলেই অনুভূতি হয় সকলের।

3/12
ফ্লাই গিজার, নেভাডা- আমেরিকার নেভাডায় মনুষ্যসৃষ্ট একটি জিওথার্মাল গিজার রয়েছে। ভূগর্ভস্থ জলের খোঁজে বার বার ওই জায়গা খোঁড়া এবং বোজানো হয়। জল উঠে এলেও, সেই জল পান বা সেচকার্যের অনুপযুক্ত ছিল। কারণ ওই জলের তাপমাত্রা ছিল প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস।

4/12
বার বার খোঁড়া এবং বোজানোর জন্য সেখানকার মাটি আলগা হয়ে যায়। ফলে উষ্ণ প্রস্রবণের ধারা বেরিয়ে আসতে থাকে। খনিজ জমে জমে লাল এবং হলুদের অদ্ভূত আস্তরণ লক্ষ্য করা যায় সেখানকার পাথরের গায়ে, যা তার উপস্থিতিকে মহাজাগতিক বস্তুর ন্যায় করে তুলেছে।

5/12
গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং, ইয়েলোস্টোন-আমেরিকার ইয়েলোস্টোন পার্কের উষ্ণ প্রস্রবণটিকে দেখলে নীহারিকা বলে বিভ্রম জাগে। সেটির ব্যাস ২০০ থেকে ৩৩০ ফুট। গভীরতা ১২১ ফুট প্রায়। ব্যাকটিরিয়া এবং থার্মোফিলিক শ্যাওলা জমে অদ্ভূত রামধনু রং ফুটে উঠেছে পাথরের গায়ে। মধ্যিখানে উষ্ণ জলের রং উজ্জ্বল নীল।

6/12
রেনবো মাউন্টেন, পেরু- তাপমাত্রার বৃদ্ধিতে ২০১৫ সালে প্রথম বার সমস্ত বরফ গলে যায়। তাতেই পেরুর ভিনিকুনকা পর্বতমালার আসল, রামধনু রং সামনে আসে। খাঁজে খাঁজে খনিজ জমেই ওই রং ফুটে উঠেছে বলে মত বিজ্ঞানীদের।

7/12
ডেনাকিল ডিপ্রেশন, ইথিওপিয়া- একটি বা দু’টি নয়, তিন-তিনটি টেকটোনিক পাতের বিচ্যুতি ঘটে এর সৃষ্টি। উত্তর ইথিওপিয়ার মরুভূমিতে সালফারের ঝরনা, লাভা, হ্রদ এবং জলাশয়ের সৃষ্টি হয়েছে। এখানকার তাপমাত্রা প্রায় ১২২ ডিগ্রি সেলসিয়াস।

8/12
লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার জলের রং হাওয়াই-মিঠাইয়ের মতো গোলাপি। হেলোব্যাকটিরিয়া, শ্যাওলা এবং জীবাণুর জন্যই এমন রং। ডেড সি-র মতোই লবণাক্ত লেক হিলিয়ারের জল।

9/12
কেভ অফ ক্রিস্টালস, নাইকা, মেক্সিকো-ক্রিস্টালের বড় বড় স্তম্ভ দেখতে পাওয়া যায় কেভ অফ ক্রিস্টালসে। সেগুলি মূলত জিপসামের স্তম্ভ। গুহার ভিতরের তাপমাত্রা অত্যন্ত বেশি। স্তম্ভগুলির বয়স হাজার হাজার বছর। প্রতিনিয়ত বেড়েই চলেছে।

10/12
দ্য ইডেন প্রজেক্ট, কর্নওয়াল, ইংল্যান্ড-পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রিন হাউস গ্যাসের নির্গমন প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি সময়ের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রাখার লক্ষ্য নিয়ে প্লাস্টিক এবং স্টিলে দিয়ে তৈরি করা হয়েছে গম্বুজগুলি। কৃত্রিম ভাবে এমন পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেখানে মরুভূমি এবং সমতলের উদ্ভিদ পাশাপাশি বেড়ে উঠতে পারে।

11/12
আন্ডারওয়াটারর ওয়াটারফল, মরিশাস-ভারত মহাসাগরের বুকে অবস্থিত মরিশাস। সেখানে স্বচ্ছ, নীল জলের নীচে ঝরনা রয়েছে বলে ঠাহর হয়, যা আসলে দৃষ্টিবিভ্রম। আসলে উপমহাদেশীয় মহীসোপান রয়েছে বলেই এমনটা দেখায়।

12/12
ড্রাগনস ব্লাড ট্রি, সোকোত্রা, ইয়েমেন- ছাতার মতো রৌদ্র থেকে ছায়া জোগায়। বাঁচায় বৃষ্টি থেকেও। গাছের আকৃতি সাধারণ এমনই হয়। কিন্তু ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগনস ব্লাড ট্রি-র আকৃতি খানিকটা উল্টোনো ছাতার মতো।  রুক্ষ, পাথুরে এলাকায় এই গাছ জন্মায়। নিজের শরীরে জল ধরে রাখে বহু বছর।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 :  ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও?  কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget