এক্সপ্লোর

Meteor Crater: ১০ হাজার বছর আগে আছড়ে পড়ে উল্কা, আঙুরচাষের জমিতে মিশে হিরের কণা!

Science News: মাটিতে মিশে হিরের কণা! ফ্রান্সে আঙুর চাষের জমিতে রত্নভাণ্ডার লুকিয়ে! বিশদ জেনে নিন। ছবি: পিক্সাবে, ফাইল।

Science News: মাটিতে মিশে হিরের কণা! ফ্রান্সে আঙুর চাষের জমিতে রত্নভাণ্ডার লুকিয়ে! বিশদ জেনে নিন। ছবি: পিক্সাবে, ফাইল।

—ফাইল চিত্র।

1/10
চারপাশের মাটির তুলনায় খানিকটা টোল খাওয়া। বাটির মতো চ্যাপ্টা ওই জমিতেই এতদিন আঙুরের চাষ হচ্ছিল। তা থেকে তৈরি ওয়াইন বিক্রি করে চলছিল ব্যবসায়ীর।
চারপাশের মাটির তুলনায় খানিকটা টোল খাওয়া। বাটির মতো চ্যাপ্টা ওই জমিতেই এতদিন আঙুরের চাষ হচ্ছিল। তা থেকে তৈরি ওয়াইন বিক্রি করে চলছিল ব্যবসায়ীর।
2/10
দক্ষিণ ফ্রান্সের কাব্রিওলের ওই আঙুর চাষের জমিকে ঘিরেই এখন কৌতূহল। কোনও কালে উল্কা আছড়ে পড়াতেই জমির মাটি চারপাশের তুলনায় বসে যায় বলে ১৯৫০ নাগাদ প্রথম বার সেটিকে চিহ্নিত করা হয়।
দক্ষিণ ফ্রান্সের কাব্রিওলের ওই আঙুর চাষের জমিকে ঘিরেই এখন কৌতূহল। কোনও কালে উল্কা আছড়ে পড়াতেই জমির মাটি চারপাশের তুলনায় বসে যায় বলে ১৯৫০ নাগাদ প্রথম বার সেটিকে চিহ্নিত করা হয়।
3/10
তা নিয়ে ভিন্নমতও তৈরি হয়। সাধারণ উল্কা আছড়ে পড়া জমিতে চৌম্বকীয় ক্ষেত্রের যে অসঙ্গতি চোখে পড়ে, ওই জমিতে তা নেই বলে ১৯৬৪ সালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়।
তা নিয়ে ভিন্নমতও তৈরি হয়। সাধারণ উল্কা আছড়ে পড়া জমিতে চৌম্বকীয় ক্ষেত্রের যে অসঙ্গতি চোখে পড়ে, ওই জমিতে তা নেই বলে ১৯৬৪ সালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়।
4/10
কিন্তু সম্প্রতি প্রকাশিত নতুন গবেষণার রিপোর্টে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, ওই জমিতেও চৌম্বকীয় ক্ষেত্রের অসঙ্গতি রয়েছে। শুধু তাই নয়, ওই জমিতে থাকা পাথরের খণ্ডে প্রচণ্ড রকমের ধাক্কার প্রমাণ রয়েছে বলে জানান গবেষকরা।

5/10
নয়া গবেষণা বলা হয়েছে, ওই জমিতে গলিত এবং পুনরুজ্জীবিত শিলার হদিশ মিলেছে। একই সঙ্গে মাইক্রো ডায়মন্ডেরও (ক্ষুদ্রাতিক্ষুদ্র হিরের কণা, যা মূলত শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়) খোঁজ মিলেছে, যা আসলে প্রচণ্ড চাপ থেকে সৃষ্টি হয়। এ বছর মার্চে টেক্সাসের দ্য উডল্যান্ডসে আয়োজিত ৫৪তম লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্সে তা নিয়ে বিশদ রিপোর্ট তুলে ধরবেন গবেষকরা।

6/10
গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর বুকে উল্কা আছড়ে পড়া অন্য জমির তুলনায়, আঙুর চাষের ওই জমি আয়তনে তুলনামূলক ছোট, ৬৫৬ ফুট, গভীরতা ৯৮ ফুট। চারিদিক ঝোপ-জঙ্গলে ঘেরা।
গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর বুকে উল্কা আছড়ে পড়া অন্য জমির তুলনায়, আঙুর চাষের ওই জমি আয়তনে তুলনামূলক ছোট, ৬৫৬ ফুট, গভীরতা ৯৮ ফুট। চারিদিক ঝোপ-জঙ্গলে ঘেরা।
7/10
জার্মানির গুথে ইউনিভার্সিটির ভূবিজ্ঞানী ফ্র্যাঙ্ক ব্রেঙ্কার এবং তাঁর সতীর্থরা ওই জমিটি নিয়ে গবেষণা করছেন। সেখান থেকে সংগৃহীত পাথর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে। তাতে গাঢ় রংয়ের ফাটল পাওয়া গিয়েছে, যা প্রচণ্ড চাপ থেকেই তৈরি হয়েছে বলে মত তাঁদের।

8/10
ওই জমি থেকে সংগৃহীত মাটিতে নিকেল এবং লোহার উপাদানও মিলেছে, যা পৃথিবীর বুকে থাকা অন্যান্য উল্কা আছড়ে পড়া জমির মাটিতেও রয়েছে। গবেষকদের দাবি, উল্কাখণ্ড আছড়ে পড়লে, তার উপাদান গলতে থাকে। অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়াও ঘটে। তাতেই অণুবীক্ষণ যন্ত্রে হিরের কণা ধরা পড়েছে।

9/10
শুধু তাই নয়, গবেষকরা জানিয়েছেন, ওই জমি সমীক্ষা করে দেখা গিয়েছে, জমির মাঝামাঝি যত এগনো যায়, ততই চৌম্বকীয় ক্ষেত্রের টান কমতে থাকে। উল্কা আছড়ে পড়া গর্তের ক্ষেত্রে এমনটাই স্বাভাবিক।
শুধু তাই নয়, গবেষকরা জানিয়েছেন, ওই জমি সমীক্ষা করে দেখা গিয়েছে, জমির মাঝামাঝি যত এগনো যায়, ততই চৌম্বকীয় ক্ষেত্রের টান কমতে থাকে। উল্কা আছড়ে পড়া গর্তের ক্ষেত্রে এমনটাই স্বাভাবিক।
10/10
ঠিক কত বছর আগে ওই জমিতে উল্কা আছড়ে পড়েছিল, এখনও পর্যন্ত তা যদিও জানা যায়নি। তবে প্রায় ১০ হাজার বছর আগে ওই জমিতে উল্কাখণ্ড এসে পড়ে থাকতে পারে বলে অনুমান গবেষকদের। তবে সাধারণত, ক্ষয় এবং ভূগর্ভস্থ পাতের অবস্থান বদলে এই ধরনের গহ্বরের অস্তিত্ব মুছে যায়। আগামী দিনে এই জমির ক্ষেত্রেও তেমনটাই ঘটবে বলে মনে করছেন গবেষকরা।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story:  মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget