এক্সপ্লোর

Science News: খিদে কমে গিয়েছে হঠাৎই, আগের মতো কার্বন শোষণ করছে না আর, আমাজনের জলাভূমিতে ঠিক কী ঘটছে?

Peruvian Amazon Peatland: খিদে কমছে উদ্ভিদের। আগেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এবার উদ্বেগ আরও বাড়ল। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/11
খিদে কমছে উদ্ভিদের। আগের মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করছে না বলে আগেই অশনি সঙ্কেত মিলেছিল। এবার পেরুর আমাজন থেকে উদ্বেগের খবর সামনে এল। সেখানকার জলাভূমি আর কার্বন শোষণ করছে না বলে জানালেন বিজ্ঞানীরা।

2/11
Geophysical Research Letters জার্নালে এ নিয়ে বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পেরুর আমাজন অরণ্যের বিস্তীর্ণ জলাভূমি থেকে যত কার্বন নির্গত হতো, তার চেয়ে অনেক বেশি পরিমাণ কার্বণ শুষে নিত এতদিন। কিন্তু আচমকাই কার্বন শোষণ করা বন্ধ করে দিয়েছে ওই জলাভূমি। এতে স্থানীয় মানুষের কোনও ভূমিকা নেই।

3/11
কার্বন ডাই অক্সাইড শোষণ করে, কার্বন চক্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলাভূমি। পেরুর ৫৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জলাভূমি অবস্থান করছে, যা দেশের মোট আয়তনের ৫ শতাংশ। তা সত্ত্বেও জলাভূমির মাটির নীচে প্রায় ৫ গিগাটন কার্বন সঞ্চিত হয়, মাটির উপর অবস্থিত গাছপালার দ্বারা সঞ্চিত কার্বনের প্রায় সমান।

4/11
পৃথিবীর সর্বত্রই জলাভূমিগুলির ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংগঠনের হিসেব অনুযায়ী, পৃথিবীর মোট স্থলভাগের ৩ শতাংশ জলাভূমি। আর সেখানেই ৫৫০ গিগাটন কার্বন সঞ্চিত হয়, যা অরণ্যের চেয়ে দ্বিগুণেরও বেশি। হাজার হাজার বছর ধরে এভাবেই পৃথিবীতে কার্বনের ভারসাম্য বজায় রেখে আসছে জলাভূমিগুলি।

5/11
পেরুর আমাজনের জলাভূমিকে কী এমন ঘটল যে কার্বন শোষণ বন্ধ হয়ে গেল? ইউনিভার্সিটি অফ মিসৌরির গবেষক জেফরি উড জানিয়েছেন, পেরুর ওই জলাভূমিতে মরিশিয়া পাম বা ইটা পাম গাছের আধিক্য রয়েছে। ওই এলাকা বন্যাপ্রবণ। ইটা পাম গাছের ফলের উপর নির্ভরশীল মানুষজন থেকে পশুপাখি।

6/11
সাধারণত পেরুর আমাজনে বেড়ে ওঠা গাছগুলি সালোকসংশ্লেষের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গোটা এলাকা যেহেতু জলবন্দি, গাছের পাতা, ছাল জলাভূমিতেই পড়ে পচে যায়। ফলে বাতাসে ফিরে যাওয়ার পরিবর্তে কার্বনকে মাটিতে আটকে থাকে।

7/11
কিন্তু ২০১৮-’১৯ সাল পর্যন্ত যেখানে পেরুর ওই জলাভূমি কার্বন আটকে রাখছিল মাটিতে, ২০২২ সাল থেকে কার্বন শোষণ থেকেই বিরত থাকছে সেটি। মনুষ্যঘটিত কারণে সেখানকার বাস্তুতন্ত্রে কোনও পরিবর্তন ঘটেনি। দেদার গাছ কাটাও হয়নি, তাপপ্রবাহ বা খরার প্রকোপও নেই। বরং ওই জলাভূমিক কার্বন নিরপেক্ষ হয়ে যাওয়ার নেপথ্যে দু’টি কারণ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

8/11
বিজ্ঞানীরা জানিয়েছেন, পেরুর আমাজন জলাভূমির কার্বন নিরপেক্ষ হয়ে যাওয়ার প্রথম কারণ হল, দীর্ঘকালীন মেঘহীন আকাশ এবং প্রখর সূর্যালোক।এর ফলে সালোকসংশ্লেষ প্রক্রিয়াই ব্যহত হচ্ছে, আটকে গিয়েছে গাছের বৃদ্ধি। ফলে তাদের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমে গিয়েছে।

9/11
দ্বিতীয় কারণটি হল জলাভূমিতে জলের পরিমাণ কমে যাওয়া। জল এতটাই কমে গিয়েছে যে খসে পড়া পাতা, ছাল সব জলের উপর জেগে রয়েছে। এর ফলে ব্যাকটিরিয়া বেশি মাত্রায় অক্সিজেনের জোগান পাচ্ছে। আরও দ্রুত গতিতে পচন ঘটছে, যা থেকে বাতাসে বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড এবং মিথেন মিশছে।

10/11
অতিরিক্ত সূর্যালোকের জেরে সালোকসংশ্লেষ ব্যহত হচ্ছে, এমনটা মানতে প্রথমে ইতস্তত করেন জেফ্রি এবং তাঁর টিমও। কিন্তু গবেষণা চালিয়ে দেখা যায়, আগে মেঘের আনাগোনা ছিল। এখন তা না থাকায় বেশিমাত্রায় সূর্যালোক এসে পড়ছে যেমন, তাপমাত্রাও বাড়ছে, যা সহ্য করতে পারছে না গাছ-গাছালি। পাতার রন্ধ্র বন্ধ করে নিচ্ছে, যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তারা এবং অক্সিজেনের নির্গমন ঘটে।

11/11
বৃষ্টি অরণ্যগুলিতে দিনের মাঝামাঝি সময়ে এমনিতেই সালোকসংশ্লেষের হার কম হয়। কিন্তু পেরুর জলাভূমিতে সকাল এবং বিকেলেও উদ্ভিদের সালোকসংশ্লেষের হার কমেছে। আগামীতে ফের কি স্বাভাবিক অবস্থায় ফিরবে পেরুর ওই জলাভূমি? তা বোঝার জন্য আরও সময় প্রয়োজন বলে মত বিজ্ঞানীদের।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget