এক্সপ্লোর

Human Evolution History: নিরুপায় হয়ে মাথায় আশ্রয়, মানুষ কবে জামা পরতে শুরু করে, জানাল উকুনই

Humans and Clothing: সহজ নয় গবেষণা। তবে কৌতূহল নিবারণ করতে পেরেছেন বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
হামাগুড়ি দিতে দিতে দু’পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানো, গাছের ডাল ছেড়ে গুহায় আশ্রয়, তার পর ঘরবাড়ি তৈরি, কাঁচা মাংসকে রান্না করে খেতে শেখা, মনুষ্যজাতির বিবর্তন বলতে সোজা ভাষায় এমনই দৃশ্যপট ভেসে ওঠে চোখের সামনে। ছবি: ফ্রিপিক।

2/10
কিন্তু জামা-কাপড় কবে পরতে শিখল মানুষ, দিনক্ষণ ধরে বলে দেওয়া সম্ভব হয়নি। কারণ হাড়গোড়, পাথরের এবং ব্যবহৃত জিনিসপত্রের মতো প্রাচীন সভ্যতার সাক্ষী হয়ে হাতে আসেনি জামাকাপড়। মানুষ কবে জামা-কাপড় পরতে শিখল, সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার প্রক্রিয়া তাই জটিল। চামড়া, সূচের ব্যবহারই এক্ষেত্রে মূল ভরসা গবেষকদের। পাশাপাশি কোন সময় থেকে মানুষের শরীরে রোম হ্রাস পেতে শুরু করে, সেই তথ্যও এক্ষেত্রে সহায়ক। ছবি: ফ্রিপিক।

3/10
তবে সম্প্রতি আরও একটি নতুন উপায় পাওয়া গিয়েছে। এক্ষেত্রে গবেষকদের ভরসা জুগিয়েছে উকুন। তাঁদের মতে মাথার ঘন চুলেই উকুন বাস করে। হালকা রোমের আস্তরণে বেঁচে থাকতে পারে না তারা। কিন্তু মানুষের পূর্বপুরুষ হিসেবে যে বানর গোত্রের প্রাণীকে ধরা হয়, তাদের শরীরে সহজেই বিচরণ করত উকুন। ছবি: ফ্রিপিক।

4/10
অর্থাৎ বিবর্তনের ফলে মানুষের শরীরে রোম যখন হ্রাস পেতে শুরু করে, আশ্রয় নিয়ে সঙ্কটে পড়ে উকুনের দল। এই রোম হ্রাস পাওয়ার সঙ্গেই জামা-কাপড়ের সংযোগ রয়েছে বলে মত গবেষকদের একাংশের। ছবি: ফ্রিপিক।

5/10
তাই উকুনের DNA পরীক্ষা করে দেখা গিয়েছে, দুই প্রজাতির উকুনের শরীরে বিবর্তন ঘটে আজ থেকে প্রায় ৩০ লক্ষ বছর আগে। যদিও মানুষের জেনেটিক্স পরীক্ষা করে দেখা গিয়েছে, ১২ লক্ষ বছর আগে শরীর থেকে রোম হ্রাস পেতে শুরু করে। অর্থাৎ ওই সময়ের আশেপাশেই মানুষ জামা-কাপড় গায়ে চাপাতে শুরু করে বলে মত গবেষকদের। ছবি: ফ্রিপিক।

6/10
মানুষ পোশাক পরতে শুরু করলে আরও এক ধরনের উকুন প্রজাতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন গবেষকরা, যারা জামার সঙ্গেই লেপ্টে থাকত। দিনে একবার খেয়েই সুতোর আড়ালে আশ্রয় নিত। ছবি: ফ্রিপিক।

7/10
গবেষকদের মতে, আজ থেকে ১ লক্ষ ৭০ হাজার বছর আগে জামা-কাপড় পরতে শুরু করে মানুষ। দ্বিতীয় থেকে শেষ তুষার যুগের সময়ে। পাশাপাশি, আজকের মানুষ এবং বিলুপ্ত পূর্ব পুরুষদের মধ্যবর্তী উপজাতি Hominins-রা তারও আগে গায়ে পোশাক গায়ে চাপাতে শুরু করে বলে জার্মান গবেষকরা প্রমাণ পেয়েছেন। ছবি: ফ্রিপিক।

8/10
জার্মান গবেষকদের দাবি, ঠান্ডার হাত থেকে বাঁচতে, আজ থেকে ৩ লক্ষ বছর আগে Homo Heidelbergensis ভালুকের চামড়া গায়ে চাপানো হতো। ২০২৩ সালের এপ্রিল মাসে সেই নিয়ে গবেষণাতর্ও প্রকাশিত হয়। ছবি: ফ্রিপিক।

9/10
গবেষকরা জানিয়েছেন, পশুর গা থেকে চামড়া তুলে নিয়ে সেই সময় গায়ে চাপানো হতো। তার দাগ রয়ে গিয়েছিল মৃত পশুর হাড়, খুলি এবং পায়ে। মাটির নীচ থেকে উদ্ধার হওয়া ওই হাড়গোড় থেকেই এমন ধারণা পাওয়া গিয়েছে। শুধু গা ঢাকার জন্যই নয়, বেড়ার বাড়ির ছাদ ঢাকতেও পশুর চামড়া ব্যবহার করা হতো। ছবি: ফ্রিপিক।

10/10
আবার মাঝে জামা-কাপড় পরা বন্ধ করে দেওয়ার নজিরও রয়েছে। ৩২ থেকে ১২ হাজার বছর আগে তাসমানিয়ার গুহায় আশ্রয় নেওয়া মানুষজন জামা-কাপড় পরা বন্ধ করে দেয় বলে অনুমান গবেষকদের। জামা-কাপড়ের পরিবর্তে অঙ্গসজ্জার দিকে ঝোঁকে তারা। গয়নাগাটিতে গা ঢাকার চল শুরু হয়, শুরু হয় কেশসজ্জা। তাই জামা-কাপড়ের প্রয়োজন বোধ হতো না সেই সময়। ছবি: ফ্রিপিক।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget