এক্সপ্লোর

Asteroid 2024 PT5: আজ থেকে রাতের আকাশে দুই চাঁদ, আগমন ঘটছে নয়া উপগ্রহের, দর্শন পেতে প্রহর গোনা শুরু

Earth Second Moon: Asteroid 2024 PT5-কেই পৃথিবীর দ্বিতীয় উপগ্রহ বা দ্বিতীয় চাঁদ বলে উল্লেখ করছেন বিজ্ঞানী।

নয়াদিল্লি: রাতের আকাশে আজ থেকেই দর্শন মিলবে পৃথিবীর দ্বিতীয় উপগ্রহের। আগামী দু'মাস পৃথিবীর ন্যাওটা হয়েই থাকবে ক্ষণস্থায়ী এই মহাজাগতিক বস্তু। তবে আকারে যেহেতু ছোট এবং অনুজ্জ্বলও, তাই খালি চোখে সেটিকে দেখা যাবে না আকাশে। সাধারণ বাইনোকুলার বা টেলিস্কোপেও ধরা দেবে না। বিজ্ঞানী এবং মহাকাশপ্রেমীদের কাছে যে পেশাদার সরঞ্জাম থাকে, তাতে চোখ রাখলেই চাঁদের প্রতিদ্বন্দ্বীর দর্শন মিলবে। পাশাপাশি, বিজ্ঞানীরাও অত্যাধুনিক টেলিস্কোপ থেকে তোলা ছবি প্রকাশ করবেন। (Asteroid 2024 PT5)

Asteroid 2024 PT5-কেই পৃথিবীর দ্বিতীয় উপগ্রহ বা দ্বিতীয় চাঁদ বলে উল্লেখ করছেন বিজ্ঞানী। 2024 PT5 আসলে একটি গ্রহাণু। আয়তন প্রায় ৩৩ ফুট। ২৯ সেপ্টেম্বর, অর্থাৎ রবিবারই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় ঢুকে পড়ছে সেটি। ফলে চাঁদের মতো সেটিও পৃথিবীর চারিদিকে ঘুরপাক খাবে আপাতত। আগামী ২৫ নভেম্বর সেটি পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চল থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ আগামী দু'মাস পৃথিবীর উপর একার অধিকার থাকবে না চাঁদের, তাতে ভাগ বসাবে 2024 PT5. (Earth Second Moon)

2024 PT5 গ্রহাণুটি আসলে অর্জুন গ্রহাণু বলয়ের বাসিন্দা। পৃথিবীর অনুরূপ পাথর, মহাজাগতিক বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। মহাকাশে নজরদারি চালাতে গিয়ে গত ৭ অগাস্ট NASA-র Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) খোঁজ পায় 2024 PT5 গ্রহাণুটির। 
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দু'মাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে ওই গ্রহাণুটি। তবে সম্পূর্ণ ভাবে পৃথিবীকে প্রদক্ষিণও করবে না 2024 PT5. ২৫ নভেম্বরের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে। তার পর সূর্যকেই প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি। স্বল্পমেয়াদি উপগ্রহটিকে চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন বিজ্ঞানীরা।

American Astronomical Society জানিয়েছে, পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তারা অশ্বক্ষুরাকৃতি পথে আনাগোনা করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়লে উপগ্রহের মতো আচরণ করতে শুরু করে।  নিজেদের শক্তি হারিয়ে ফেলে তারা। নিয়ন্ত্রিত হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।  তবে পৃথিবীকে সম্পূর্ণ ভাবে প্রদক্ষিণ করতে পারে না এই বস্তুসমূহ। 

2024 PT5 গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের সমান্তরাল ভাবেই এগোচ্ছিল। সেই সময়ই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে। এই ঘটনা কাছাকাছি অবস্থানে থাকা মহাজাগতিক বস্তূসমূহের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বুঝতে সাহায্য করবে বিজ্ঞানীদের। তবে এই প্রথম নয়। এর আগে, ১৯৮১ এবং ২০২২ সালেও এমন ঘটনা ঘটে। 

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget