এক্সপ্লোর

Solar Flare on Earth: সূর্যের পেট ফুঁড়ে বেরিয়ে এল বিশাল X তরঙ্গ! কীসের আশঙ্কা ?

Solar Flare impact on Earth: সূর্যের পেট ফুঁড়ে বেরিয়ে এল বিশাল এক্স শ্রেণির তরঙ্গ। শুক্রবার এই ঘটনা ঘটে।

কলকাতা: সাম্প্রতিক অতীতে এমনটা দেখা গিয়েছে বলে মনে করতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা। সূর্যের শক্তিশালী তরঙ্গ বিকিরণ তাই এবার তাক লাগিয়ে দিল সবাইকে। এক্স সোলার ফ্লেয়ার নামের একটি বিশেষ সৌরতরঙ্গ নির্গত হয়েছে সূর্য থেকে। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি শুক্রবার এই বিষয়টি জানিয়েছে। প্রসঙ্গত, আয়তনে এই তরঙ্গ বেশ বড়। নাসার (NASA) বিজ্ঞানীদের মতে, এটি এক্স ৩.৪-ক্লাসের বিস্ফোরণ। সেই মাফিক এটিকে শ্রেণিভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক অতীতে এত শক্তিশালী সৌরতরঙ্গ দেখা যায়নি বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। শুক্রবার দুপুর ১ টা বেজে ১০ মিনিট গ্রিনিচ মিন টাইমে এই ঘটনা ঘটে।

সোলার ফ্লেয়ার (Solar Flare) আদতে কী ?

সোলার ফ্লেয়ার বা সৌরতরঙ্গ সৌরশক্তির বিপুল বিষ্ফোরণের কারণে তৈরি হয়। এটি সূর্য থেকে সরাসরি পৃথিবীতে এসে পৌঁছায়। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর প্রভাব ফেলার ক্ষমতা রাখে এই বিশেষ সৌরতরঙ্গ। শুক্রবার দুপুর নাগাদ পৃথিবীর সাপেক্ষে সূর্যের পিছনদিকে থাকা একটি অংশ থেকে এই সৌরতরঙ্গ নির্গত হয়। সামনের দিক থেকে নির্গত হলে এর প্রভাব আরও বেশি হত বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

সৌরতরঙ্গ কেন বিপজ্জনক ?

এটি সরাসরি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর প্রভাব ফেলে। শুক্রবারের এই ঘটনায় তেমন ঘটনাও ঘটেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ আটলান্টিকের বেশ কিছু অংশে এই দিন রেডিয়ো যোগাযোগ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। 

সৌরতরঙ্গটি নির্গত হয়েছে সূর্যের AR3576 সানস্পট থেকে। যেখান থেকে গত ৫ ফেব্রুয়ারি একটি সানস্পট নির্গত হয়। তবে সেটি ছিল এম ক্লাসের সৌরতরঙ্গ। তবে ৫ ফেব্রুয়ারির ওই সৌরতরঙ্গ বিকিরণের সঙ্গে প্লাজমাও নির্গত হয়েছিল। পদার্থবিদ কেইথ স্ট্রং এক্স হ্যান্ডেলে টুইট করেন, ‘সূর্যের পিছনদিকে হয়েছিল ভাগ্যিস,সূর্যের সামনের দিকে হলে না জানি এটি কত বড় হত!’

প্রসঙ্গত, এই বিশাল আকারের সোলার ফ্লেয়ার সূর্যের করোনাল ভর নির্গমনের কারণে হয়ে থাকে। এর সঙ্গে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রের নির্গমনের ভূমিকাও রয়েছে। প্রসঙ্গত, এই ধরনের সৌরতরঙ্গ পৃথিবীতে আছড়ে পড়লে বিশাল আকারের ভূচৌম্বকীয় ঝড় তৈরি হয়। যার জেরে স্যাটেলাইট ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। ভেঙে পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা। 

আরও পড়ুন - Biggest stars of Galaxy: কেউ মঙ্গলের শত্রু, আবার কারোর পেটে ৫০০ কোটি সূর্য ধরে ! এই নক্ষত্রগুলির গল্প জানেন ?

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget