এক্সপ্লোর

Earthquakes: ভারতে আরও বাড়বে ভূমিকম্প? কোন কোন অঞ্চলে লাল সতর্কতা রয়েছে?

Earthquake in India: ২০২২ সালের একটি সমীক্ষা বলছে যে হিমালয় অঞ্চলটি ভূমিকম্পের দিক থেকে সবচেয়ে সক্রিয়। 

নয়া দিল্লি: চলতি বছরের শুরুতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূকম্প (Earthquake) অনুভূত হয়েছে। ২১ মার্চ যেমন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি (Delhi)। যদিও কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আফগানিস্তানের ফয়জাবাদে রাত ১০টায় রিখটার স্কেলে প্রায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর কম্পন পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য জুড়ে অনুভূত হয়েছিল।                                          

এরপরই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্প হতে পারে ভারতের একাধিক এলাকায়। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্যগুলির জন্য। ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। ২০২২ সালের একটি সমীক্ষা বলছে যে হিমালয় অঞ্চলটি ভূমিকম্পের দিক থেকে সবচেয়ে সক্রিয়। সিসমোগ্রাফি অনুযায়ী, হিমালয় অঞ্চলের বেশিরভাগ রাজ্য IV এবং V অঞ্চলে পড়ে । সিসমিক জোনিং ম্যাপ অনুসারে, জোন V-এ সর্বোচ্চ ভূমিকম্পের ঝুঁকি থাকে। মানচিত্র অনুসারে, কাশ্মীর উপত্যকা, হিমাচল প্রদেশের পশ্চিম অংশ, উত্তরাখণ্ডের পূর্ব অংশ, উত্তর বিহারের অংশ এবং সমস্ত উত্তর-পূর্ব রাজ্যগুলি V জোনে পড়ে।

আরও পড়ুন, সমুদ্রের তলদেশেও 'গ্লোবাল ওয়ার্মিং'? রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধিতে নতুন বিপদসঙ্কেত!

লাদাখ, জম্মু ও কাশ্মীরের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশ, দিল্লি এবং সিকিম জোন IV-তে পড়ে। গুজরাট, পশ্চিম রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যেই পড়ে। 

হিমালয়ের কোলে অতিরিক্ত বাড়ি বা বড়-বড় হোটেল এবং তার থেকে সৃষ্ট দূষণও যে ভূ-পৃষ্ঠের উপর প্রভাব ফেলতে পারে এবং সেটিও ভূমিকম্পের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূ-বিশেষজ্ঞরা। যে কোনও সময় হিমালয় অঞ্চলে অনেক বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। দুঃখজনক বিষয় হল ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। টেকটোনিক প্লেটগুলি যখন শক্তি ছেড়ে দেয় তখনই ভূমিকম্প হয়। ফলে জনসধারণকে সতর্ক করে দেওয়ার উপায় থাকে না।                                                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget