এক্সপ্লোর

Science News: মহাকাশ অভিযানে নয়া দিগন্ত, হাত মেলাল ভারত-জাপান, পাখির চোখ চন্দ্রযান-৫

Chandrayaan-5 Mission: মহাকাশ গবেষণাতেও ভারতের সঙ্গে হাত মেলাল জাপান।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় ভারতের হাত আরও শক্ত হল। সেতুবন্ধন হল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA এবং ভারতের ISRO-র মধ্যে। ভারতের ‘চন্দ্রাযান-৫’ অভিযানের সঙ্গে যুক্ত হল জাপান। টোকিও সফরে গিয়ে এই ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Chandrayaan-5 Mission)

এতদিন পরিকাঠামো ক্ষেত্রে জাপানের সঙ্গে ভারতের সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছিল। এবার মহাকাশ গবেষণাতেও ভারতের সঙ্গে হাত মেলাল জাপান। সেই মতো চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্য় নিয়ে এগোচ্ছে JAXA এবং ISRO. (Science News)

চুক্তিস্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে পাশে নিয়ে মোদি বলেন, “চন্দ্রযান ৫ অভিযান নিয়ে JAXA ও ISRO-র এই সহযোগিতামূলক সম্পর্ককে স্বাগত জানাই। আমাদের পারস্পরিক সম্পর্ক পৃথিবীর সীমা অতিক্রম করে গেল, যা আগামী দিনে মহাকাশে মানবজাতির উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।” মহাকাশ অভিযানে জাপানকে পাশে পেয়ে প্রযুক্তিগত ভাবে ভারতের হাত আরও শক্ত হল বলে মত বিজ্ঞানীদের।

চন্দ্রযান-৫ অভিযান সম্পর্কে এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, তা হল, ভারতের তৈরি ল্যান্ডার এবং জাপানের তৈরি রোভার নিয়ে চাঁদের উদ্দেশে রওনা দেবে মহাকাশযানটি। চাঁদের মাটিতে নামানো সবচেয়ে ভারী রোভার হতে চলেছে সেটি। জাপান থেকেই মহাকাশযানের উৎক্ষেপণ হবে। আপাতত চন্দ্রযান-৪ নিয়ে ব্যস্ত ISRO. এর আওতায় চন্দ্রপৃষ্ঠ থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে আনাই লক্ষ্য। চন্দ্রযান-৪ মিটলেই চন্দ্রযান-৫ অভিযানে ঝাঁপিয়ে পড়বে JAXA এবং ISRO. চন্দ্রযান-৬, চন্দ্রযান-৭, চন্দ্রযান-৮ নিয়েও পরিকল্পনা চলছে।

২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় ভারত। চন্দ্রযান ৩-র ল্যান্ডার ‘বিক্রম’ যে জায়গায় চাঁদের মাটি ছোঁয়, তার নাম রাখা হয় ‘শিবশক্তি পয়েন্ট’। চাঁদের মাটিতে দুই সপ্তাহ গবেষণা চালায় রোভার ‘প্রজ্ঞান’। এই মুহূর্তে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন গড়ার কাজও চালাচ্ছে ISRO. ২০২৮ সালে এর প্রথম মডিউল প্রকাশ করা হবে। গগনযান অভিযানের আওতায় মহাকাশে প্রথমবার মানুষও পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget