এক্সপ্লোর

Gaganyaan Astronauts Profile: কয়েকশোকে হারিয়ে নির্বাচিত, সুদূর রাশিয়ায় প্রশিক্ষণ, ‘গগনযানে’র চার নায়ককে চিনে নিন

ISRO Gaganyaan Mission: 'গগনযান' অভিযানের জন্য যে তার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: নিজের ক্ষমতায় মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত। সেই লক্ষ্যে 'গগনযান' অভিযানের ঘোষণা হয়েছিল আগেই। এবার অভিযানের জন্য বেছে নেওয়া চার মহাকাশচারীর নাম-পরিচয় সামনে এল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চার-জনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি। তাঁদের মধ্যে তিন জন দেশীয় রকেটে চেপে মহাকাশে রওনা দেবেন। (Gaganyaan Astronauts Profile)

'গগনযান' অভিযানের জন্য যে তার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে, তাঁরা হলেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্ল। 'গগনযান' অভিযানের আওতায় তিন ভারতীয় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথের নিম্ন অংশে পাঠানো হবে। তিন দিন পর আবার ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। অবতরণ করানো হবে জলভাগে। (ISRO Mission)

এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, ‘গগনযান’ অভিযানের অংশ হতে দলে দলে পাইলটরা নাম লিখিয়েছিলেন। ২০১৯ সালে তাঁদের মধ্যে থেকে প্রখম রাউন্ডে উত্তীর্ণ হন মাত্র ১২ জনই। তাঁদের মধ্যে চার জনই অভিযানের জন্য নির্বাচিত হন।  ভারতীয় বায়ুসেনার অধীনস্থ, ইনস্টিটিউট অফ এ্যারোস্পেস মেডিসিনের (IAM) ক্যাম্পাসে তাঁদের বেছে নেওয়া হয়। ২০২০ সালের গোড়ায় ওই চার জনকে রাশিয়ায় প্রাথমিক প্রশিক্ষণের জন্য পাঠায় ISRO. সেখানে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলে। ২০২১ সালে প্রশিক্ষণ সম্পূর্ণ হলে দেশে ফেরেন তাঁরা। (ISRO Gaganyaan Mission)

আরও পড়ুন: Gaganyaan Mission: ‘গগনযানে’ চেপে ভারতের হয়ে মহাকাশে, চার নভোচারীর নাম প্রকাশ করলেন মোদি

সেই থেকে ISRO-র তত্ত্বাবধানে লাগাতার প্রশিক্ষণ চলছিল ওই চার মহাকাশচারীর। ভারতীয় সশস্ত্র বাহিনীও প্রশিক্ষণে সহযোগিতা করে। পাশাপাশি Human Space Flight Centre (HSFC)-কে উন্নত প্রযুক্তিতে সাজিয়ে তোলো ISRO, যাতে কোথাও কোনও খামতি না থাকে। বায়ুসেনার তত্ত্বাবধানে নিয়মিত উড়ানের প্রশিক্ষণও দেওয়া হয় সকলকে। শারীরিক ভাবে ফিট থাকতেও আলাদা প্রশিক্ষণ চলছে।

মহাকাশে ভারতের প্রথম মানব অভিযান হতে চলেছে 'গগনযান'-এর মাধ্যমে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায়, তিন দিনের জন্য পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে থাকবেন ওই মহাকাশচারীরা। তিন দিন পর ফের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাঁদের। অবতরণ করানো হবে জলভাগে। তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে প্রথমে রোবট 'ব্যোমমিত্রা'কে পাঠানো হবে মহাকাশে। তার পরই মানব অভিযান হবে বলে জানিয়েছে ISRO.

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget