এক্সপ্লোর

Myanmar Earthquake: হঠাৎ এত তীব্র ভূমিকম্প কেন? মায়ানমারে মাটির নীচেই মজুত ধ্বংসের যাবতীয় রসদ

What Caused Myanmar Earthquake: ভূমিকম্পের একাধিক কার্যকারণ রয়েছে। মাটির নীচে চলমান পাতগুলির মধ্যে সংঘর্ষ বাঁধলে কেঁপে ওঠে মাটি।

নয়াদিল্লি: মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে ঠিক নেই। বিধ্বংসী ভূমিকম্পে এই মুহূর্তে ছারখার অবস্থা মায়ানমারের। শুক্রবার তীব্র ভূমিকম্পে দুলে ওঠার পর আছড়ে পড়ে আফটার শকও। শনিবারও আফটারশক অনুভূত হয়েছে সেখানে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কিন্তু মায়ানমারে এত শক্তিশালী ভূমিকম্পের কারণ কী? (Myanmar Earthquake)

ভূমিকম্পের একাধিক কার্যকারণ রয়েছে। মাটির নীচে চলমান পাতগুলির মধ্যে সংঘর্ষ বাঁধলে কেঁপে ওঠে মাটি। আবার অগ্ন্যুৎপাতের ফলেও কম্পনের সৃষ্টি হয়। মায়ানমারে ভূমিকম্পের নেপথ্যে ভূগর্ভস্থ পাতগুলিকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। ভারতীয় ও ইউরেশীয় পাতের সংযোগস্থলে অবস্থিত মায়ানমার পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত। মায়ানমারের মাটির নীচে ভারতীয় ও ইউরেশী পাতের যে সংযোগস্থল, তাকে বলা হয় সেগাং চ্যুতিরেখা (Sagaing Fault).

বিজ্ঞানীরা জানিয়েছেন, সেগাং চ্যুতিরেখা আকারে অতি দীর্ঘ, উত্তর থেকে দক্ষিণে প্রায় ১২০০ কিলোমিটার। মান্দালয়, ইয়াংগংয়ের নীচ দিয়ে এগিয়ে গিয়েছে চ্যুতিরেখাটি। অর্থাৎ মায়ানমারের ভূখণ্ডের নীচে, একেবারে মাঝ বরাবর অবস্থান। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ওই চ্যুতিরেখায় 'Strike Slip' ঘটার কারণেই শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। 'Strike Slip' অর্থাৎ পাশাপাশি দুই পাতের মধ্যে ঘর্ষণ হওয়া। জাপানের Meteorological Agency-ও জানিয়েছে, ভূমির অনুভূমিক স্খলনের জন্যই এত তীব্র কম্পন। (What Caused Myanmar Earthquake)

The Guardian-কে দেওয়া সাক্ষাৎকারে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এমিরেটাস প্রফেসর বিল ম্যাকগোয়্যার বলেন, 'সেগাং চ্য়ুতিরেখায় ভূমিকম্প হয়েছে, যার পশ্চিমে ভারতীয় পাত এবং পূর্বে রয়েছে ইউরেশীয় পাত। ইউরেশীয় পাত বরাবর ভারতীয় পাতটি উত্তরের দিকে সচল'। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের টেকটোনিক পাত বিশেষজ্ঞ রেবেকা বেল জানিয়েছেন, এই ধরনের ভূমিকম্পের প্রভাব বহুদূর পর্যন্ত অুভূত হয়। চ্যুতিরেখা বরাবর অঞ্চল যত বড় হবে, ততই শক্তিশালী হবে কম্পন।

গত কয়েক বছরে এই সেগাং চ্যুতিরেখা বরাবর অঞ্চলে বার বার ভূমিকম্প হয়েছে।  ২০১২ সালের ৬.৮ তীব্রতায় ভূমিকম্প হয় সেখানে, যাতে ২৮ জন মারা যান। শুক্রবারের কম্পনের তীব্রতা ছিল ৭.৭। সাম্প্রতিক কালে তুরস্কে এত তীব্র ভূমিকম্প হয়। ২০২৩ সালে ৭.৮ তীব্রতায় কেঁপে ওঠে তুরস্ক, যার প্রভাব পড়ে পড়শি দেশ তুরস্কতেও। সেখানে প্রায় ৬২ হাজার মানুষ মারা যান। আহতের সংখ্যা ছাড়িয়ে যায় ১ লক্ষ। শতাধিক মানুষের খোঁজই পাওয়া যায়নি। মায়ানমারে এই ভূমিকম্পের ফলে কম্পন অনুভূত হয়েছে তাইল্যান্ড, চিনেও। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget