এক্সপ্লোর

Possible Space Collision: মহাকাশেও মুখোমুখি আমেরিকা-রাশিয়া, দুই মহাকাশযানের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা, ব্যবধান একচুল

Science News: আমেরিকার সময় অনুযায়ী, বুধবার TIMED এবং Cosmos 2221 কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষ বাধতে পারে।

নয়াদিল্লি: অন্যতম শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত আজকের নয়। পৃথিবী ছাড়িয়ে সেই সংঘাত পৌঁছে গিয়েছে মহাকাশেও। তবে এবার আক্ষরিক অর্থেই মহাকাশে সম্মুখ সমরে আমেরিকা এবং রাশিয়া। মহাশূন্যের দখল নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে না দুই দেশ। তবে তাদের দুই মহাকাশযান বিপজ্জনক ভাবে পরস্পরের দিকে এগিয়ে আসছে। দুই মহাকাশযানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। (Possible Space Collision) এড়ানোর উপায় খোঁজা হচ্ছে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ROSCOSMOS এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রেখেছে। NASA-র থার্মোস্ফিয়ার লোনোস্ফিয়ার মেসোস্ফিয়ার এনার্জেটিক্স অ্যান্ড ডায়নামিক্স (TIMED) অভিযানে যুক্ত মহাকাশযান এবং রাশিয়ার Cosmos 2221 কৃত্রিম উপগ্রহের মধ্যে মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। (Science News)

আমেরিকার সময় অনুযায়ী, বুধবার TIMED এবং Cosmos 2221 কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষ বাধতে পারে। পৃথিবীপৃষ্ঠ থেকে ৬০০ কিলোমিটার উচ্চতায় মুখোমুখি ধাক্কা লাগতে পারে তাদের। তবে আশা ছাড়ছেন বিজ্ঞানীরা। কারণ বর্তমানে যে অবস্থানে রয়েছে TIMED এবং Cosmos 2221 কৃত্রিম উপগ্রহ, তাতে সুতোর ব্যবধানে সংঘর্ষ এড়িয়ে, পরস্পরকে পাশ কাটিয়ে চলে যেতেও পারে তারা। সব মিলিয়ে উদ্বেগে বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Prashanth Balakrishnan Nair: সংসার চালাতে কুয়েতে পড়েছিলেন বাবা, ছেলে ‘গগনযান’ অভিযানের নায়ক গ্রুপ ক্যাপ্টেন নায়ার

মহাশূন্যে মহাকাশযান এবং কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষের অর্থ নতুন করে প্রচুর পরিমাণ মহাজাগতিক আবর্জনার সৃষ্টি। আবার সেই ধ্বংসাবশেষের সঙ্গে অন্য মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহের সংঘর্ষের ঝুঁকিও রয়েছে। আবার ভবিষ্যতে মহাকাশ অভিযানের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তাই পরিস্থিতির দিকে নজর রাখছে দুই দেশই। যে কোনও উপায়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা চালাচ্ছেন দুই দেশের বিজ্ঞানীরাই। 

NASA-র TMED অভিযানটি পুথিবীর জলবায়ু সংক্রান্ত গবেষণার জন্য অত্যন্ত জরুরি। কারণ মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিস্তর নিয়ে অনুসন্ধান চালাচ্ছে সেটি। সৌরঝড়, অতিবেগুনি রশ্মির কী প্রভাব পড়ছে তার উপর, মন্যুষ্যজাত কারণে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের কতটা ক্ষতি হচ্ছে, তাও খতিয়ে দেখছে। 

অন্য দিকে, Cosmos 2221 একটি রাশিয়ান ইলেকট্রনিক অ্যান্ড সিগনালস ইনটেলিজেন্স (ELINT) কৃত্রিম উপগ্রহ। ১৯৯২ সালে সেটির উৎক্ষেপণ হয়। সেটির ওজন প্রায় ২০০০ কেজি। তাই সংঘর্ষ বাধলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। কার্যতই এখন প্রহর গুনছেন তাঁরা। 

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget