এক্সপ্লোর

Pentagon UFO Report: আকাশে উড়ন্ত চাকতি, পৃথিবীতে কি ভিনগ্রহীদের আনাগোনা! রিপোর্ট দিল আমেরিকা

Science News: উড়ন্ত চাকি এবং আকাশে রহস্যময় বস্তুর আবির্ভাবের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানো হবে বলে ২০২২ সালে ঘোষণা করে পেন্টাগন।

নয়াদিল্লি: ইতিউতি আকাশে উড়ন্ত চাকতির মতো যান দেখতে পাওয়ার বহু দাবিদাওয়া রয়েছে। ওই উড়ন্ত বস্তুসমূহ ভিনগ্রহী যান হতে পারে, ভিনগ্রহীরা তাতে চেপে পৃথিবীতে উঁকিঝুঁকি দেয় বলেও রয়েছে দাবি। সেই নিয়ে এবার বিশদ রিপোর্ট প্রকাশ করল আমেরিকার প্রতিরক্ষার সদর দফতর পেন্টাগন। তবে উড়ন্ত বস্তুসমূহ ভিনগ্রহী যান নয় বলে দাবি তাদের। (Pentagon UFO Report)

উড়ন্ত চাকি এবং আকাশে রহস্যময় বস্তুর আবির্ভাবের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানো হবে বলে ২০২২ সালে ঘোষণা করে পেন্টাগন। সেই মতো শুক্রবার একটি বিশদ রিপোর্ট প্রকাশ করেছে তারা। ওই রিপোর্টে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত এই ধরনের ঘটনা সামনে এসেছে, তাতে কোথাও ভিনগ্রহী যান বা ভিনগ্রহী প্রাণীদের পৃথিবীতে ঘোরফেরার প্রমাণ মেলেনি। সাধারণ কিছু ঘটনাকেই অতিরঞ্জিত করে দেখানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে বিস্ময়কর দাবি সামনে এসেছে বলে দাবি করেছে তারা। (Science News)

২০২৩ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, ARRO-র আওতায় ১৯৯৫ সাল থেকে এযাবৎকালীন অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান নিয়ে ওই রিপোর্ট তৈরি করা হয়। গত সপ্তাহে রিপোর্টের প্রথম দু'টি অধ্যায় জমা পড়ে আমেরিকার কংগ্রেসের কাছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেলস প্যাট রাইডার বলেন, "সমস্ত ঘটনা খতিয়ে দেখে ভিনগ্রহী প্রযুক্তির সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।"

আরও পড়ুন: Nuclear Reactor on Moon: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লির নির্মাণ, হাত মেলাল রাশিয়া ও চিন

বেশ কিছু ঘটনা সত্যিই আশ্চর্যজনক এবং বিস্ময়কর বলে যদিও মেনে নিয়েছে ওই রিপোর্ট। তবে আসলে কী ঘটেছিল, সেই সক্রান্ত উন্নতমানের ফুটেজও মেলেনি, বিশদ তথ্যও পাওয়া যায়নি। তাই কিছু ঘটনাকে বিস্ময়কর দাবি বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উড়ান নিরাপত্তা থেকে প্রতিপক্ষ দেশের ষড়যন্ত্র, ১৯৪৫ সাল থেকে সব সম্ভাবনা সামনে রেখেই তদন্ত চলছিল। কিন্তু ভিনগ্রহী যান বলে কিছুতে চিহ্নিত করা যায়নি।

পেন্টাগনের ওই রিপোর্টে বলা হয়েছে, ভিনগ্রহীদের আগমনের বিষয়টি সরকার চেপে যাচ্ছে, সাধারণ মানুষের থেকে বিষয়টি গোপন রাখা হচ্ছে, ভিনগ্রহীদের দেহাংশ উদ্ধার হয়েছে বলে নানা দাবি সামনে এসেছে। কিন্তু এর অধিকাংশই মনগড়া। নিজের বিশ্বাস থেকে গল্প ফেঁদেছেন কেউ কেউ। গবেষণার পরবর্তী অধ্যায়ে এ নিয়ে আরও বিশদ তথ্য তুলে ধরা হবে। 

ভিনগ্রহীদের আগমন, ভিনগ্রহী যানের আবির্ভাগ সংক্রান্ত বহু দাবিদাওয়াই গত কয়েক দশক ধরে খারিজ করে আসছে আমেরিকা। নতুন যে সমস্ত দাবিদাওয়া জমা পড়ে, সম্প্রতি তা-ও খতিয়ে দেখার কাজ শুরু হয়। কিন্তু তার সপক্ষে এখনও পর্যন্ত কোনও প্রমাণ মেলেনি বলে দাবি পেন্টাগনের। 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget