এক্সপ্লোর

Rings of Saturn: আগামী বছর অদৃশ্য হবে শনির বলয়, কেন, কী বৃত্তান্ত, জানালেন বিজ্ঞানীরা

Science News: আগামী ছ'মাসে, ২০২৫ সালের মার্চ মাস থেকে শনির বলয় দেখতে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: অবস্থান অনুযায়ী সূর্যের ষষ্ঠতম গ্রহ শনি। কিন্তু আকর্ষণে একেবারে শীর্ষে। বলয় সম্বলিত গ্রহটি বরাবরই নজর কেড়েছে। কিন্তু শনির সেই বলয়ই এবার গায়েব হতে চলেছে। ২০২৫ সালে শনির বলয়গুলি অদৃশ্য হয়ে যাবে বলে জানা গিয়েছে। একেবারেই কি বলয় হারাতে চলেছে শনি, নাকি আবারও ফিরে আসবে সেগুলি? বিশদে জানালেন বিজ্ঞানীরা। (Rings of Saturn)

আগামী ছ'মাসে, ২০২৫ সালের মার্চ মাস থেকে শনির বলয় দেখতে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে না শনির বলয়গুলি, বরং পৃথিবীবাসীর চোখে এবং পৃথিবীতে বসানো টেলিস্কোপে সেগুলি ধরা পড়বে না বলে জানা গিয়েছে। এর জন্য শনির অবস্থান এবং ঘূর্ণনকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। (Science News)

বিজ্ঞানীরা জানিয়েছেন, নিজের অক্ষের উপর ২৬.৭ ডিগ্রি কোণে হেলে রয়েছে শনি। প্রতি ২৯.৫ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সে। শনিকে ঘিরে থাকা বলয়গুলি অত্যন্ত পাতলা। আগামী মার্চ মাসে শনির ওই অবস্থানের জেরে বলয়গুলির অবস্থান হবে পৃথিবীবাসীর সমান্তরাল। ফলে শনিকে ঘিরে থাকতে দেখা যাবে না সেগুলিকে। 

তবে এই অবস্থান চিরস্থায়ী নয়। শনি যে ২৯.৫ বছরে পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেই ২৯.৫তম বছরেই বলয়গুলি পৃথিবী থেকে দেখা যায় না। ২৯.৫ বছর পর, আগামী মার্চে সূর্যের চারিদিকে ঘোরা সম্পূর্ণ করছে শনি। ফলে আবারও পৃথিবীবাসীর চোখের সামনে থেকে গায়েব হতে চলেছে তার বলয়। মার্চ মাসের পর আবার যত এগোতে শুরু করবে শনি, ধীরে ধীরে আবির্ভাব ঘটবে তার বলয়গুলিরও। কক্ষপথে হেলে থাকার দরুণ ২০২৫ সালের নভেম্বর মাসে ফের সাময়িক গায়েব হয়ে যাবে। ২০৩২ সালে আবারও আগের মতো আবির্ভাব ঘটবে। এর আগে, ২০০৯ সালেও একই ঘটনা ঘটে।

অর্থাৎ শনির বলয়গুলি মিলিয়ে যাচ্ছে না, আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে। শনির বলয়গুলি মূলত বরফের কণা, পাথরের টুকরো, মহাজাগতিক ধুলো দ্বারা গঠিত। পৃথিবী থেকে টেলিস্কোপ ধরলে, বলয়ের আকারে চোখে পড়ে। ওই কণার কোনওটির আকার একেবারে বালির মতো, কোনওটির আবার বাড়ির সমান। সমান্তরাল ভাবে এমন একাধিক বলয় ঘিরে রেখেছে শনিকে। মূল সাতটি বলয় রয়েছে শনির। তাদের মধ্যিখানে রয়েছে শূন্যস্থানও। উদাহরণস্বরূপ ক্যাসিনি ডিভিশনের কথা বলা যায়, যা ৪,৮০০ কিলোমিটার বিস্তৃত।

১৭ শতকে ইতালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম বার শনির বলয় আবিষ্কার করেন। প্রাচীন টেলিস্কোপে চোখ রেখে শনির বলয় দেখতে পান তিনি। তবে তাঁর কাছে বলয়গুলি ধরা দেয় কানের মতো আকারে। টেলিস্কোপটি উন্নত না হওয়াতেই এমনটি ঘটে। পরবর্তীতে পূর্ণ আকারের বলয়গুলির অস্তিত্ব ধরা পড়ে। সেই থেকে জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশপ্রেমীদের কাছে আকর্ষণ হয়ে উঠেছে শনি।

আরও পড়ুন: Vanishing Y Chromosome: পৃথিবীতে পুরুষদের অস্তিত্ব কি সঙ্কটে? রয়ে যাবেন শুধু মেয়েরা? অলক্ষ্যেই মানবশরীরে ঘটে চলেছে বড় পরিবর্তন

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget