এক্সপ্লোর

Sunita Williams Rescue Mission: সুনীতা উইলিয়ামসকে ফেরানোর অভিযান পিছিয়ে গেল আবার, এবার দায়ী হারিকেন হেলেন

Crew-9 Mission: আট দিনের অভিযানে গিয়ে কয়েক মাস ধরে মহাকাশে আটকে গিয়েছেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: প্রহর গুনে দিন কাটছে সকলের। কিন্তু বার বার করে দিন পিছিয়েই যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার কাজ আবারও পিছিয়ে গেল। আগামী কালই মহাকাশযান নিয়ে রওনা দেওয়ার কথা ছিল দুই নভোশ্চরের। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে গেল অভিযান। (Sunita Williams Rescue Mission)

আট দিনের অভিযানে গিয়ে কয়েক মাস ধরে মহাকাশে আটকে গিয়েছেন সুনীতা এবং ব্যারি। এ বছরও তাঁদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সেই মতো বৃহস্পতিবার রওনা দেওয়ার কথা ছিল ইলন মাস্কের SpaceX সংস্থার Crew Dragon মহাকাশযান। কিন্তু একদিন আগেই পিছিয়ে গেল অভিযান। এর আগে, ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ আজই রওনা দেওয়ার হবে বলে ঠিক ছিল। পরে সিদ্ধান্ত বদল হয়। (Crew-9 Mission)

এই মুহূর্তে মেক্সিকো উপসাগরীয় এলাকায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হেলেন মাথাচাড়া দিয়ে উঠেছে। শক্তি বাড়িয়ে সেটি তৃতীয় পর্যায়ের হারিকেনে পরিণত হবে বলে জানা গিয়েছে। এর ফলে ফ্লোরিডা উপকূল অঞ্চলে ভারী দুর্যোগের পূর্বাভাস মিলেছে। ঝোড়ো হাওয়া, বৃষ্টির দাপট থাকবে। আবহাওয়াজনিত কারণেই অভিযান পিছোতে হল বলে জানিয়েছে NASA. 

NASA জানিয়েছে, বৃহস্পতিবার অভিযান সম্ভব নয় কোনও ভাবেই। আপাতত শনিবারে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে অভিযান। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার রাত ১০টা বেজে ৪৭ মিনিটে মহাকাশযানটি উড়বে। NASA-র নভোশ্চর নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর নভোশ্চর আলেকজান্ডার গর্বানভ সুনীতা এবং ব্যারিকে ফেরাতে রওনা দেবেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আগামী পাঁচ মাস গবেষণামূলক কাজকর্ম সারবেন। সব শেষে আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসার কথা সুনীতা এবং ব্যারিকে নিয়ে।

এ বছর জুন মাসে মহাকাশ অভিযানে গিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু Boeing Starliner-এর যে মহাকাশযানে চেপে রওনা দেন তাঁরা, গোড়া থেকেই তাতে সমস্যা দেখা দেয়। অভিযান পিছিয়ে দিতে হয় একাধিক বার। হিলিয়াম চুঁইয়ে পড়তে থাকে মহাকাশযাব থেকে। মহাকাশে পৌঁছেও পরিস্থিতি পাল্টায়নি। ফলে ওই মহাকাশযানে চেপে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর ঝুঁকি নেয়নি NASA. তাঁদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরে এসেছে Boeing Starliner-এর মহাকাশযানটি। ত্রুটিপূর্ণ ওই মহাকাশযানে চাপিয়ে কেন সুনীতা এবং ব্যারিকে মহাকাশে পাঠানো হল, সেই প্রশ্নে বিদ্ধ NASA. তবে আপাতত সুনীতা এবং ব্যারিকে নিরাপদে ফিরিয়ে আনাই লক্ষ্য তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget