এক্সপ্লোর

Sunita Williams Salary: এত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? ISRO-র সঙ্গে আকাশপাতাল ফারাক, বাড়তিও পুষিয়ে দেয় NASA

Sunita Williams News: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-য় কর্মরত সুনীতা।

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে একের পর এক নজির গড়েছেন। গত আট মাস ধরে নিরাপদে তাঁর ফেরার অপেক্ষা করছে গোটা পৃথিবী। সব ঠিক থাকলে মার্চের মাঝামাঝি পৃথিবীতে অবতরণ করবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আর সেই আবহেই সুনীতার বেতন এবং প্রাপ্ত সুযোগ সুবিধার খুঁটিনাটি সামনে এল। (Sunita Williams Salary)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-য় কর্মরত সুনীতা। বিজ্ঞানী, মহাকাশচারী থেকে NASA-র সমস্ত কর্মীদের আমেরিকার সাধারণ তফসিলের আওতায় পড়ে (General Schedule).  সুনীতা উইলিয়ামসের বেতনের কাঠামো GS-13 থেকে GS-15 গোত্রের অন্তর্ভুক্ত। অভিজ্ঞতা এবং পদের নিরিখেই এই কাঠামো নির্ধারণ করা হয়। (Sunita Williams News)

NASA-র অন্যতম অভিজ্ঞ মহাকাশচারী সুনীতা। মহাকাশ অভিযানে একের পর এক মাইলফলক তৈরি করেছেন তিনি। এমনকি তার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পর্যন্ত পিছপা হননি। সেই নিরিখে সুনীতার বেতনের কাঠামো GS-15. এক্ষেত্রে বছরে ১ কোটি ২৭ লক্ষ টাকা বেতন। বর্তমানে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় মহাকাশে রয়েছেন সুনীতা এবং ব্যারি। তার জন্য তাঁদের বাড়তি টাকা দিচ্ছে NASA. 

GS-14 কাঠামোয় বেতন পান যাঁরা, তাঁরা বছরে ৮৩ লক্ষ থেকে ১ কোটি ৮ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। GS-13 কাঠামো হলে বার্ষিক আয় ৭০ লক্ষ থেকে ৯১ লক্ষ ৪১ হাজার। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র সঙ্গে তুলনা করলে, আকাশ-পাতাল ফারাক। ISRO-র বিজ্ঞানীরা মাসে ৮০ হাজারের মতো বেতন পান। ISRO-র প্রধানের বেতন মাসে প্রায় ২.৫ লক্ষ। অন্য সুযোগ সুবিধা পেলেও, NASA-র সঙ্গে তুলনাই হয় না। যে কারণে ISRO-র প্রাক্তন প্রধান এস সোমনাথকে আক্ষেপও করতে শোনা গিয়েছিল. IIT-তে মেধাবী ছেলেমেয়ে নিয়োগ করতে গেলেও, ISRO-র বেতনের কাঠামো শুনেই তাঁরা মুখ ফিরিয়ে নেন বলে জানান তিনি। 

মোটা টাকা বেতনের পাশাপাশি, বিজ্ঞানী এবং মহাকাশচারীদের অন্য সুযোগ-সুবিধাও দেয় NASA. স্বাস্থ্য বিমা থেকে প্রশিক্ষণ, মানসিক চিকিৎসা, এদিক ওদিক যাওয়ার খরচ, জীবন বিমা, সবকিছুর খরচ বহন করা হয়।

জুন  মাসে মাত্র আট দিনের মহাকাশ অভিযানে গিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। তার পর নয় নয় করে আট মাস কেটে গিয়েছে। এখনও মহাকাশেই রয়েছেন তাঁরা। মার্চ মাসের মাঝামাঝি তাঁদের পৃথিবীতে ফেরানোর কথা। নিরাপদে তাঁরা যাতে পৃথিবীতে ফেরেন, এই মুহূর্তে সেই কামনাই করছেন তাঁদের শুভাকাঙ্খীরা।

সেরা শিরোনাম

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget