এক্সপ্লোর

Sunita Williams: মহাকাশে আটকে সুনীতা উইলিয়ামস, নিরাপদে ফেরার সম্ভাবনা কতটা? জানালেন ISRO প্রধান

ISRO Chief S Somanath: সংবাদমাধ্যমে সোমনাথ জানিয়েছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনীতার ফিরতে যে দেরি হচ্ছে, সেই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।

নয়াদিল্লি: মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের জেরে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি। এখনও মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। কবে তাঁকে ফেরানো যাবে, সেই নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সেই আবহে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) প্রধান এস সোমনাথ বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। (Sunita Williams)

সংবাদমাধ্যমে সোমনাথ জানিয়েছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনীতার ফিরতে যে দেরি হচ্ছে, সেই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। আন্তর্জাতিক স্পেস স্টেশন যথেষ্ট নিরাপদ এবং টেকসই। সোমনাথের কথায়, "এটা শুধুমাত্র সুনীতা উইলিয়ামসের কথা নয়। মহাকাশে আটকে যাওয়া বা হারিয়ে যাওয়া নিয়ে এখনই আলোচনা না করা ভাল। সবমিলিয়ে ন'জন নভোশ্চর রয়েছেন। তাঁরা কিন্তু হারিয়ে যাননি।"(ISRO Chief S Somanath)

সোমনাথ বলেন, "ওই ন'জন কিন্তু কোনও না কোনও সময় পৃথিবীতে ফিরে আসবেন। Boeing Starliner মহাকাশযানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। মহাশূন্যের উদ্দেশে যাত্রা করতে এবং পৃথিবীতে ফিরে আসার ক্ষেত্রে সেটি নিরাপদ কি না, দেখা হচ্ছে তা। পৃথিবী থেকে যান পাঠিয়ে তাঁদের ফিরিয়ে আার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। সেটা কোনও সমস্যাই নয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে দীর্ঘদিন নিরাপদে কাটিয়ে দেওয়া যেতে পারে।"

আরও পড়ুন: Sunita Williams: গোঁত্তা খেয়ে পৌঁছলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে, আরও কয়েক মাস মহাকাশে থাকতে হতে পারে সুনীতাকে

এটি মহাকাশে তৃতীয় অভিযান সুনীতার। তাঁকে নিয়ে ভারতীয়রা গর্ব অনুভব করেন বলেও জানিয়েছেন সোমনাথ। Boeing Starliner-এর নকশা তৈরিতেও যুক্ত ছিলেন সুনীতা। তাই মহাকাশ গবেষণার জগতে সুনীতার অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন সোমনাথ। নিরাপদে যাতে সুনীতা পৃথিবীতে ফিরে আসতে পারেন, তার জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন তিনি। 

সুনীতার ফেরা নিয়ে এখনও কিছু জানাতে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. বরং কয়েক দিনের জায়গায়, কয়েক মাসও তাঁকে মহাকাশে থাকতে হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সুনীতার সঙ্গে মহাকাশে আটকে পড়েছেন ব্যারি বুচ উইলমোরও। মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায়, আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আশ্রয় নিয়েছেন তাঁরা।  

সেখানে বাকি নভোশ্চরদের সঙ্গে গবেষণার কাজে হাত লাগিয়েছেন তাঁরা। কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর পথেও মহাকাশযানটি থেকে ছিদ্রপথে হিলিয়াম বেরোতে দেখা গিয়েছে। পাশাপাশি থ্রাস্টারেও সমস্যা দেখা দেয়। মহাকাশযানের নীচে যে নলাকার অংশটি যুক্ত রয়েছে, তাকে সার্ভিস মডিউল বলে, তাতেই উড়ানের শক্তি মজুত থাকে। সেটিতেও বেশ কিছু সমস্যা দেখা দেয়। ফলে গোঁত্তা খেতে খেতে, বিপদ মাথায় নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন সুনীতা এবং ব্য়ারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget