এক্সপ্লোর

বেজিং অলিম্পিকে পদকজয়ী ২৩ জন ডোপিং করেছিলেন, দাবি আইওসি-র

লন্ডন: ডোপিংয়ের দায়ে রাশিয়ার অ্যাথলিটদের রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করেই খেলাকে কলঙ্কমুক্ত করা যাচ্ছে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দাবি, ২০০৮ বেজিং অলিম্পিকে পদকজয়ী ২৩ জন অ্যাথলিট সহ গত দুটি অলিম্পিকে যোগ দেওয়া ৪৫ জন অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। সবমিলিয়ে বেজিং ও লন্ডন অলিম্পিকের পর থেকে এখনও পর্যন্ত ৯৮ জন অ্যাথলিট ডোপিংয়ের দায়ে ধরা পড়লেন।   আইওসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় বেজিং অলিম্পিকের ৩০ জন এবং লন্ডন অলিম্পিকের ১৫ জন অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বেজিং অলিম্পিকে ওয়েট লিফটিংয়ের ৪৮ কেজি বিভাগে রুপো পাওয়া সিবেল ওজকানও আছেন। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ মাদক ‘স্ট্যানোজোল’ নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁকে পদক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অলিম্পিকের আগে যে অ্যাথলিটদের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের রিও-তে যোগ দিতে দেওয়া হবে না।   আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, আইওসি ডোপিং রুখতে বদ্ধপরিকর। এখন আর ডোপিংয়ের দায়ে ধরা পড়া কোনও অ্যাথলিটের নাম প্রকাশ করা হবে না। যথাসময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
Diamond Harbour: ডাকই পেল না গত বারের রানার্স ডায়মন্ড হারবার এফসি, ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান
ডাকই পেল না গত বারের রানার্স ডায়মন্ড হারবার এফসি, ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget