এক্সপ্লোর

Asian Cup 2024: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে স্মরণীয় অভিষেক, এখনও ঘোর কাটছে না দীপকের

Indian Football Team: দলের সিনিয়ররা, যেমন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গন, রাহুল ভেকেদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ও অনেক সাহায্য পেয়েছেন বলে জানালেন টাঙরি।

কাতার: জুনিয়র স্তরে তিনি ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন ঠিকই। কিন্তু সিনিয়র দলের হয়ে এর আগে কখনও নামেননি। কখনও ভাবেনওনি যে এখনই জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ চলে আসবে। কিন্তু শনিবার সিনিয়র দলে যে রকম অভিষেক হল, তা বেশ অবাক করে দেয় দীপক টাঙরিকে।

আন্তর্জাতিক সিনিয়র ফুটবলে অভিষেক, তাও আবার এএফসি এশিয়ান কাপের ম্যাচে, একজন ভারতীয় ফুটবলারের কাছে এর চেয়ে স্মরণীয় অভিষেক আর কী হতে পারে? 

শনিবার কাতারে আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বিশ্বের ২৫ নম্বর ও এশিয়ার চার নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ রক্ষণাত্মক ও ভয়ডরহীন ফুটবল খেলে ভারতের যে দল, তার প্রথম এগারোয় মাঝমাঠ সামলানোর দায়িত্ব দেওয়া হয় টাঙরিকে। যা তাঁর কাছে ছিল বেশ অপ্রত্যাশিত। 

''যখন সম্ভাব্য তালিকায় নিজের নাম দেখি, তখন ভেবেছিলাম, ধাপে ধাপে এগোতে হবে আমাকে। ২৬ জনের মধ্যে থাকতে গেলে ক্লাবের হয়ে ভাল খেলতে হবে আমায়। যখন ২৬ জনের তালিকায় চলে এলাম, তখন প্রস্তুতি শিবিরে নিজের সেরাটা দেওয়াই ছিল আমার লক্ষ্য'', সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলেছেন মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার। 

তিনি বলেন, ''ভেবেছিলাম অনুশীলনে ভাল করলে আমাকে হয়তো প্রথমে পরিবর্ত খেলোয়াড়দের তালিকায় রাখা হবে এবং পরে কোনও ম্যাচে প্রথম এগারোয় সুযোগ পাব। কিন্তু প্রথম ম্যাচেই যে শুরু থেকে খেলার সুযোগ পেয়ে যাব, ভাবতে পারিনি।'' 

অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পাঞ্জাবের বিলগা থেকে উঠে আসা তরুণ ফুটবলার জানান, “মাঠে নেমে দেখলাম, সবাই আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে। চার দিকে জাতীয় পতাকা। মনে হল যেন দেশের মাঠেই খেলতে নেমেছি। এই স্তরে খেলা, আমার কাছে এ এক সম্পূর্ণ অন্য রকমের অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের শেপ ধরে রাখার জন্য আমরা খুব পরিশ্রম করেছি। কিন্তু ওরা এমন একটা দল যে, বিপক্ষের সামান্যতম ভুলও ওরা কাজে লাগিয়ে নেয়। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে”। 

দলের সিনিয়ররা, যেমন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গন, রাহুল ভেকেদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ও অনেক সাহায্য পেয়েছেন বলে জানালেন টাঙরি। এই প্রসঙ্গে তিনি বলেন, ''ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ছেত্রী ভাই আমাদের বলেন, কোন পরিস্থিতিতে কী রকম প্রতিক্রিয়া দেখাতে হয়। সন্দেশ পাজি সোজাসাপ্টা কথা বলতে ভালবাসেন। আমাদের কার কী ভুল হচ্ছে, উনি তা ধরিয়ে দেন এবং কী বলে দেন, কী করলে সেই ভুলগুলো আর হবে না। ওঁরা সবাই খুব ভাল নেতা ও সিনিয়র এবং আমরা ওঁদের কাছ থেকে প্রচুর শিখি।'' 

পুত্রের এমন গর্বের দিনেও অবশ্য তাঁর ব্যবসায়ী বাবা দীপকের খেলা দেখেননি। “আমার বাবা কোনও দিনই আমার খেলা দেখেন না। কারণ, উনি খুব নার্ভাস হয়ে যান। ম্যাচের পর বাবাকে ফোন করেছিলাম। তবে ততক্ষণে মায়ের সব বলা হয়ে গিয়েছে”, বলেন টাঙরি।                                    তথ্য: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget