এক্সপ্লোর

AFC U-20 Asian Qualifiers: প্রথমার্ধ শেষে এগিয়ে থাকলেও, শেষমেশ ইরাকের বিরুদ্ধে হারল ভারতীয় অনুর্ধ্ব ২০ দল

India U-20 Team: দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করায় হারতে হল ভারতীয় দলকে। শেষের ১৫ মিনিটে প্রচুর সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেনি ভারত।

কুয়েত সিটি: অনুর্ধ্ব ২০ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধে ২-৪ গোলে পরাজিত হল ভারতীয় দল। প্রথমার্ধ শেষে ভারত ২-১ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে পরাজিত হতে হল ভারতকে।

প্রথমার্ধের লিড

ভারতীয় দল ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই ভাল করেনি। দুই মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ভারত। আব্দুলরজ্জাক কাসিমের বাঁখ খাওয়ানো শটে এগিয়ে যায় ইরাক। গোল হজম করে তেড়েফুড়ে ম্যাচে ফেরার জন্য আক্রমণ শুরু করে ভারত। গুরকিত এবং টাইসন ভারতের হয়ে সুযোগ তৈরি করলেও, তা থেকে গোল আসেনি। তবে অবশেষে ২২ মিনিটে নাগাড়ে প্রতিপক্ষ রক্ষণকে চাপে ফেলার সুফল পায় ভারত। টাইসনের রক্ষণভেদী পাস থেকে গুরকিরতই ভারতকে সমতায় ফেরান। তার ১১ মিনিট পরে গুরিকতের পাস থেকে সুন্দর চিপ শটে মাহেসন ভারতকে এগিয়ে দেন। 

 

প্রথমার্ধে এগিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধের শুরুটাও ভারতীয় দলই বেশি ভালভাবে করে। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় হিমাংশু ভারতের হয়ে ব্যবধান বৃদ্ধি করার সুযোগ পান। তবে ইরাক গোলরক্ষক তাঁর হেডার বাঁচিয়ে দেন। এই সুযোগের মিনিটখানেক পরেই হায়দর তৌফি ইরাকের হয়ে সমতা ফেরান। ৬২ মিনিটে দুর্দান্তভাবে আব্দুলরজ্জাকের শট বাঁচিয়ে দেন ভারতীয় গোলরক্ষক জাহিদ। তবে সাদিক তার মিনিটখানেক পরেই ইরাককে এগিয়ে দেন। ৭১ মিনিটে আজাদের ক্রস বিকাশের গায়ে লেগে গোলে ঢুকে যায়। ৪-২ এগিয়ে যায় ইরাক।

একগুচ্ছ সুযোগ

দুই গোলে পিছিয়ে পড়ে ফের একবার ম্যাচে ফেরার জন্য ঝাঁপিয়ে পড়ে ভারতীয় দল। অল্পের জন্য টাইসনের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন সুহেল। গোল করার সুযোগ পান গুরকিরতও। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুহেলের হেডার ক্রসবারে লাগে, ইনজুরি টাইমে অমনদীপের হেডার অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। এত সুযোগ তৈর করলেও অবশ্য আর গোল পায়নি ভারতীয় দল। ফলে প্রথম ম্যাচ হেরেই নিজেদের অভিযান শুরু করতে হল ভারতকে। রবিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ভারতীয় অনুর্ধ্ব ২০ দল।

আরও পড়ুন: দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে দল, ফাইনালের আগে সতীর্থদের প্রশংসায় ভরালেন হরমনপ্রীত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget