এক্সপ্লোর

Anant-Radhika Blessing Ceremony: সচিন, সানিয়া থেকে ঋষভ, অনন্ত-রাধিকার 'শুভ আর্শীবাদে' উপস্থিত ক্রীড়াজগতের একগুচ্ছ তারকা

Anant Radhika Shubh Aashirwad: অনন্ত-রাধিকার শুভ পরিণয় সম্পন্ন হলেও, সেলিব্রেশন কিন্তু আজও অব্যাহত। আজ রাধিকা-অনন্তের 'শুভ আর্শীবাদ'।

মুম্বই: শুক্রবার, ১২ জুলাই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বেঁধেছেন গাঁটছড়া। তবে শুভ পরিণয় সম্পন্ন হলেও, সেলিব্রেশন কিন্তু আজও অব্যাহত। আজ রাধিকা-অনন্তের 'শুভ আর্শীবাদ' (Anant Radhika Shubh Aashirwad)। সেই অনুষ্ঠানে হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা। বাদ গেলেন না ক্রীড়া ব্যক্তিত্বরাও।

মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের শোভাবর্ধন করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সানিয়া মির্জা (Sania Mirza), মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), ঋষভ পন্থরাও। সচিন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে এই শুভ অনুষ্ঠানে পৌঁছন। তিনি অম্বানিদের মালিকাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অতীতে মাঠে তো নেমেছেনই, বর্তমানে সেই দলের মেন্টরও 'মাস্টার ব্লাস্টার'। তাঁর পরনে কালো শেরওয়ানি, স্ত্রী অঞ্জলি পড়েছিলেন লাল রঙের শাড়ি। কেএল রাহুলও সস্ত্রীক পৌঁছন এই অনুষ্ঠানে। সঙ্গী ছিলেন বলিউড অভিনেতা তথা শ্যালক আহান শেট্টিও।

 

সদ্য বিশ্বজয়ী হওয়া ভারতীয় দলের কিপার-ব্যাটার ঋষভ পন্থও উপস্থিত ছিলেন। ছিলেন তাঁর অনুপ্রেরণা ধোনি। বিশ্বজয়ী অধিনায়ক স্ত্রী সাক্ষী এবং মেয়ে জ়িভার সঙ্গে হাজির হয়েছিলেন। শুধু ক্রিকেটার নয়। মুকেশ অম্বানির কনিষ্ঠপুত্রের আর্শীবাদে উপস্থিত ছিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, অলিম্পিক্স পদকজয়ী তথা ভারতের সর্বকালের সর্বসেরা অ্যাথলিটদের মধ্যে অন্যতম মেরি কমও। 

 

গতকাল ডব্লুডব্লুই খ্যাত জন সিনা বিবাহবাসরে উপস্থিত ছিলেন। শাহরুখ খানের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় তাঁকে। আজ অনন্ত-রাধিকার আর্শীবাদ অনুষ্ঠানে হাজির ছিলেন দলীপ সিংহ রানাও। ডব্লুডব্লুই খ্যাত এই ভারতীয়কে সকলে অবশ্য 'দ্য গ্রেট খালি' নামেই চেনেন। বিবাহ সম্পূর্ণ হলেও, অম্বানি পরিবারের বিবাহ পরবর্তী শুভ অনুষ্ঠানে যে তারকাদের কমতি নেই, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: দু'দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অ্যান্ডারসনকে অবসরের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলড বাবর আজম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget