এক্সপ্লোর

Suresh Raina Update: দুষ্কৃতি হামলায় মারা গিয়েছিলেন রায়নার আত্মীয়, গ্রেফতার আরও ১

গত বছর আইপিএলের সময় আমিরশাহিতে ছিলেন রায়না। সেই সময় গত ১৯ অগাস্ট পাঠানকোটে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের আত্মীয়ের বাড়িতে দুষ্কৃতি হামলা হয়েছিল। রায়নার এক কাকু ও তাঁর ভাই এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।

পাঠানকোট: গত বছর ক্রিকেটার সুরেশ রায়নার আত্মীয়ের বাড়িতে দুষ্কৃতি হামলা হয়েছিল। সেই ঘটনায় এবার পুলিশ একজনকে গ্রেফতার করল। ধৃতের নাম ছজ্জু আলিয়া। গত বছর আইপিএলের সময় আমিরশাহিতে ছিলেন রায়না। সেই সময় গত ১৯ অগাস্ট পাঠানকোটে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের আত্মীয়ের বাড়িতে দুষ্কৃতি হামলা হয়েছিল। রায়নার এক কাকু ও তাঁর ভাই এই ঘটনায় প্রাণও হারিয়েছিলেন।

এরপর থেকেই পুলিশ সেই ঘটনার তদন্তে নেমেছে। সেই মতোই রবিবার ১ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের বাহেরিতে। পঞ্জাব পুলিশ ও উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় বাহেরি পুলিশ স্টেশন এলাকার পাচপেধা গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

চুরি ও খুনের ঘটনায় নিজে যে জড়িত ছিলেন, তা শিকার করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। গত বছর ১৯ অগাস্ট অশোক কুমারের বাড়িতে ডাকাতি করতে ঢোকেন একদল দুষ্কৃতি। অশোক কুমার সম্পর্কে রায়নার কাকু হন। পাঠানকোটের তাঁর বাড়ি ছিল।

এই ঘটনার পরই গত বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘোষণা করেছিলেন যে তিন সদস্যের একটি ডাকাতের দল এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। এই ঘটনার আকস্মিতায় স্তব্ধ হয়ে যান রায়নাও। তিনি আইপিএল খেলতে আমিরশাহিতে গেলেও সেই সময় আচমকা ফিরে আসার সিদ্ধান্ত নেন দেশে। প্রথমে ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিরে আসলেও পরে যদিও ঘটনার সম্পর্কে আরও বিস্তারিত জানা যায়।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয় রায়না গত বছরই সেপ্টেম্বরের ১ তারিখ ঘটনার পর জানিয়েছিলেন, 'পঞ্জাবে আমার পরিবারের সঙ্গে যা হয়েছে তা ভয়ানক। আমার কাকু মারা গিয়েছেন এই ঘটনা। এমনকী আমার পিসি ও ২ তুতো ভাই গুরুতর অসুস্থ হয়েছিল। দুর্ভাগ্যবশত আমার ১ ভাইও মারা গিয়েছে। পিসিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।'

উল্লেখ্য, গত বছর ১৫ অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রায়নাও জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে চলতি মরসুমেও খেলতে দেখা গিয়েছে। আগামী সেপ্টেম্বরেও রায়নাকে দেখা যাবে সিএসকের জার্সিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget