এক্সপ্লোর

Australian Open 2022: ''স্বপ্ন সত্যি হল"', বলছেন রড লেভার এরিনার নতুন রানি বার্টি

Australian Open 2022: প্রতিজ্ঞা করছিলেন যে তিনি ফিরে আসবেন। আর ফিরে এলেনও। ঠিক এক বছর বাদেই সেই অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চেই খেতাব বিশ্বের ১ নম্বর অ্যাশলে বার্টির।

মেলবোর্ন: গতবার কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা মুচোকোভার বিরুদ্ধে হারতে হয়েছিল। হতাশ হয়েছিলেন ঘরের মাঠে চেনা কোর্টে দাপট দেখাতে না পেরে। কিন্তু সেদিন থেকেই প্রতিজ্ঞা করছিলেন যে তিনি ফিরে আসবেন। আর ফিরে এলেনও। ঠিক এক বছর বাদেই সেই অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চেই খেতাব বিশ্বের ১ নম্বর অ্যাশলে বার্টির। মহিলাদের টেনিসে মেলবোর্ন পেয়ে গেল নতুন রানিকে। আর চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রথম প্রতিক্রিয়াতেই বার্টি জানিয়ে দিলেন যে তাঁর সপ্ন এদিন সত্যি হয়ে গেল। ফাইনালে আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ২৫ বছর অজি টেনিস সুন্দরী বলেন, ''একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি আজ ভীষণ গর্বিত। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই দেশেরই মানুষ আমি। আমার জন্য যেভাবে গ্যালারি থেকে দর্শকরা চিৎকার করে সমর্থন করছিলেন প্রতি মুহূর্তে, তার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তাঁরা এক কথায় অসাধারণ।''

সমর্থকদের প্রশংসা করে বার্টি আরো বলেন, ''আমি আগেও বারবার বলেছি যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমাকে এই মানুষগুলো এত ভালবাসেন। এতটা সমর্থন করেন আমাকে সবাই। ওঁরা আমাকে আমার সেরাটা বের করে আনতে সাহায্য করে। সবসময় উদ্বুদ্ধ করে যাতে আমি কোর্টে সেরা পারফরম্যান্সটা দিতে পারি।''

শীর্ষবাছাই অ্যাশলে বার্টি যে এবারের টুর্নামেন্টে মহিলাদের পদক জয়ের অন্যতম দবিদার তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। বিশেষ করে ঘরের কোর্টে এখনও পর্যন্ত একটিও গ্র্যান্ডস্লাম জিততে না পারার আফসোস কাজ করছিল। তাই ফাইনালে উঠেই জানিয়ে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়বেন। এদিন প্রথম সেটে কোনো সমস্যায় পড়তে হয়নি বার্টিতে। ৬-৩ সেটে জিতে নেন। তবে দ্বিতীয় সেটে একটা সময় ৩-০ তে পিছিয়ে পড়েছিলেন বার্টি। কলিন্স দুর্দান্ত লড়াই করে ফিরে এসেছিলেন ম্যাচে। একের পর এক পয়েন্ট জিততে জিততে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান কলিন্স। মনে হচ্ছিল হয়তো ফাইনালেই নিজের প্রথম সেট হারবেন বার্টি। তবে সেখান থেকেই পালটা প্রত্যাঘাত শুরু করেন ২৫ বছরের অজি টেনিস সুন্দরী। আর সবার অঙ্ক বদলে ৫-৫ এর সমতায় ফেরেন। দ্বিতীয় সেট এরপর টাইব্রেকারে পৌঁছোয়। কিন্তু সেখানে আর ২৮ বছরের কলিন্সকে কোনো সুযোগই দেননি বার্টি। দ্বিতীয় সেট ৭-৬ এ জিতে ম্যাচও পকেটে পুরে নেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget